বাড়িতে বসেই করুন রান্নার গ্যাসের e-KYC! জেনে নিন নিয়ম

নয়াদিল্লি: বাড়িতে রান্নার গ্যাসের (LPG) কানেকশন রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি একটি খবর। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নির্দেশ অনুযায়ী, গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যে আধার-ভিত্তিক…

নয়াদিল্লি: বাড়িতে রান্নার গ্যাসের (LPG) কানেকশন রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি একটি খবর। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নির্দেশ অনুযায়ী, গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যে আধার-ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করতে হবে। অন্যথায় মিলবে না গ্যাসে ভর্তুকি, এমনকি সাধারণের চেয়ে বেশি দামে কিনতে হতে পারে রান্নার গ্যাস। আগামী ১৬ অগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।

Advertisements

তবে এই ঘোষণার পর থেকেই গ্রাহকদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা দূর করতে আসরে নেমেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা ইতিমধ্যেই নিজেদের গ্যাস কানেকশনের ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন, তাঁদের নতুন করে এই প্রক্রিয়া করার কোনও প্রয়োজন নেই। শুধু যাঁদের এখনও বাকি রয়েছে, তাঁদেরই এই কাজটি দ্রুত করে ফেলতে হবে।

   

কীভাবে করবেন এই ই-কেওয়াইসি? এর জন্য ডিলারের অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই। বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেই খুব সহজে এই কাজটি করে নেওয়া সম্ভব।

বাড়িতে বসে অনলাইনে e-KYC করার সহজ পদ্ধতি:
অনলাইনে এই কাজটি করার জন্য গ্রাহকদের স্মার্টফোনে দু’টি অ্যাপ থাকতে হবে। একটি হল আধার ফেস আরডি (Aadhaar FaceRD) অ্যাপ এবং অন্যটি সংশ্লিষ্ট গ্যাস সংস্থার নিজস্ব অফিশিয়াল অ্যাপ।

Advertisements

ইন্ডেন (Indane) গ্রাহকদের জন্য: IndianOil ONE

ভারত গ্যাস (Bharat Gas) গ্রাহকদের জন্য: Hello BPCL

এইচপি (HP Gas) গ্রাহকদের জন্য: HP Pay

ধাপগুলি জেনে নিন:
১) প্রথমে গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ-স্টোর থেকে আপনার গ্যাস সংস্থার নির্দিষ্ট অ্যাপ এবং Aadhaar FaceRD অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে নিন।
২) গ্যাস সংস্থার অ্যাপটি খুলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন।
৩) এরপর অ্যাপের মেনু বা প্রোফাইল থেকে ‘LPG eKYC’ বিকল্পটি বেছে নিন।
৪) স্ক্রিনে আসা নির্দেশিকা পড়ে প্রয়োজনীয় অনুমতি (Consent) দিন।
৫) সবশেষে Aadhaar FaceRD অ্যাপের মাধ্যমে নিজের মুখের ছবি স্ক্যান (Face authentication) করে সাবমিট করলেই আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

অফলাইনে কীভাবে করবেন?
যাঁদের কাছে স্মার্টফোন নেই বা অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কোনও রকম সমস্যা হচ্ছে, তাঁরা সরাসরি নিজেদের গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে যাওয়ার সময় অবশ্যই নিজের আধার কার্ড এবং গ্যাস কানেকশনের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি সঙ্গে নিয়ে যেতে হবে। সেখানে বায়োমেট্রিক মেশিনের সাহায্যে সহজেই আপনার ই-কেওয়াইসি সম্পন্ন করে দেওয়া হবে।

আগামী ৫ বছরে ৭৭ হাজার কোটি বিনিয়োগের প্রস্তাব BSNL র

টেলিকম PLI-তে ৫২০০ কোটি বিনিয়োগ! বিক্রি ছাড়াল ১.১ লক্ষ কোটি

 

 

Advertisements