ভারতে লঞ্চ হল রিয়েলমি 16x 5G! ৭০০০ mAh ব্যাটারির সঙ্গে আর কী কী চমক থাকছে?

নয়াদিল্লি: ভারতের বাজারে আরও একটি নতুন মিড-রেঞ্জ ৫জি (5G) স্মার্টফোন আনল রিয়েলমি (Realme)। ফোনটির নাম ‘রিয়েলমি ১৬এক্স ৫জি’ (Realme 16x 5G)। দুর্দান্ত ব্যাটারি, শক্তিশালী প্রসেসর…

নয়াদিল্লি: ভারতের বাজারে আরও একটি নতুন মিড-রেঞ্জ ৫জি (5G) স্মার্টফোন আনল রিয়েলমি (Realme)। ফোনটির নাম ‘রিয়েলমি ১৬এক্স ৫জি’ (Realme 16x 5G)। দুর্দান্ত ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং চোখধাঁধানো ডিসপ্লের সঙ্গে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। বিশেষ করে এতে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ-এর (7000mAh) একটি শক্তিশালী ব্যাটারি এবং ১৪৪ হার্ৎজ (144Hz) রিফ্রেশ রেট-যুক্ত ডিসপ্লে, যা গ্যাজেটপ্রেমীদের নজর কাড়বে বলেই মনে করছে সংস্থা।

Advertisements

নতুন এই স্মার্টফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস (HD+) আইপিএস এলসিডি (IPS LCD) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্ৎজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিটস। ধুলো এবং জলের হাত থেকে বাঁচাতে ফোনটিতে রয়েছে আইপি৬৫ (IP65) রেটিং। এ ছাড়া, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে এতে এমআইএল-এসটিডি ৮১০এইচ (MIL-STD 810H) মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি যথেষ্ট শক্তিশালী। এতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি (MediaTek Dimensity 6300 5G) প্রসেসর।

   

৪ জিবি এবং ৬ জিবি র‍্যামের (LPDDR4X) পাশাপাশি ১২৮ জিবি ও ২৫৬ জিবি (UFS 2.2) স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি (2TB) পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ (Android 16)-এর উপর ভিত্তি করে তৈরি রিয়েলমি ইউআই ৭.০ (Realme UI 7.0)-এ চলবে। সংস্থার দাবি, আগামী পাঁচ বছর ফোনটির পারফরম্যান্স একদম মসৃণ থাকবে।

ক্যামেরা বিভাগে রিয়েলমি ১৬এক্স ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সিঙ্গল রিয়ার শুটার। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেন্সর। তবে উভয় ক্যামেরাতেই সর্বোচ্চ ১০৮০ পিক্সেল রেজোলিউশনে (৩০ ফ্রেম প্রতি সেকেন্ড) ভিডিয়ো রেকর্ড করা যাবে। তবে এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হল এর ৭০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি, যা ৪৫ ওয়াটের (45W) ফাস্ট চার্জিং সমর্থন করে। পাশাপাশি রয়েছে ৬.৫ ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিংয়ের সুবিধাও। কানেক্টিভিটির জন্য এই ফোনে ৫জি, ডুয়াল ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩-সহ ইউএসবি টাইপ-সি (Type-C) পোর্ট দেওয়া হয়েছে। রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৪০০ শতাংশ আলট্রা ভলিউম-যুক্ত স্পিকার। ‘গ্লোরি হোয়াইট’ এবং ‘এন্ডুরেন্স ব্রাউন’, এই দু’টি রঙে বাজারে মিলবে ২১৭ গ্রাম ওজনের নতুন রিয়েলমি ১৬এক্স ৫জি।

Advertisements

Samsung Galaxy S26 FE লঞ্চ আসন্ন? FCC-তে মিলল অনুমোদন, ফাঁস চার্জিং-সহ একাধিক তথ্য

স্মার্ট চশমায় লুকিয়ে রেকর্ডিংয়ের ভয়? মুশকিল আসান ডিজনির গানে!

Advertisements