গরমের মাঝেই নিম্নচাপ! বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে কলকাতা?

কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের পর এ বার নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আর তার জেরেই চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস (Weather…

কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের পর এ বার নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আর তার জেরেই চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস (Weather Update) দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধবার থেকে উপকূলবর্তী জেলা-সহ কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। অন্য দিকে, ভারী বৃষ্টির দাপট থেকে আপাতত রেহাই পেতে চলেছে উত্তরবঙ্গ।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই আগামী বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ শুরু হতে পারে। আগামী ১৩ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা এক ধাক্কায় অনেকটাই বেশি থাকবে।

   

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। কিন্তু বুধবার থেকে আবহাওয়ার ভোলবদল হতে পারে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। কলকাতাতেও সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার থেকে শহরে বর্ষণের পরিমাণ ও তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর।

অন্য দিকে, টানা বর্ষণের পর আপাতত কিছুটা স্বস্তি পেতে চলেছে উত্তরবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার বিকেল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমে যাবে।

Advertisements

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements