বাড়ল ভারতের চাপ! যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করল পাক, সৌদি-তুরস্ক

মক্কা: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মক্কায় এক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে (Pakistan)। এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটিতে সশস্ত্র আক্রমণ হলে…

pakistan-saudi-turkey-defence-pact

মক্কা: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মক্কায় এক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে (Pakistan)। এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটিতে সশস্ত্র আক্রমণ হলে তা তিন দেশের বিরুদ্ধেই আক্রমণ বলে গণ্য হবে। নতুন এই পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি পশ্চিম এশিয়া ও এর আশপাশের অঞ্চলে নিরাপত্তা সহযোগিতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করল। এই অধ্যায়ের সূচনাতেই সরব হয়েছে কূটনৈতিক মহল। তাদের মতে. ভারত এবং পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক তলানিতে। এমত অবস্থায় কখনও যুদ্ধ পরিস্থিতি তৈরী হলে তা ভারতের জন্য চাপ তৈরী করতে পারে।

Advertisements

শুক্রবার মক্কার আল-সাফা প্রাসাদে এই চুক্তি স্বাক্ষরিত হয়। (Pakistan)সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সলমন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চুক্তিতে সই করেন। সৌদি বাদশাহ সলমন বিন আবদুল আজিজের আমন্ত্রণে এরদোয়ান ও শেহবাজ শরীফ সৌদি আরবে এসেছিলেন।

   

আরও দেখুনঃ যোগী রাজ্যে এনকাউন্টারে শেষ কুখ্যাত গ্যাংস্টার-হিন্দু ব্যাবসায়ীদের আতংক মহম্মদ ফুরকান

মক্কায় অনুষ্ঠিত যৌথ প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে তিন নেতা দ্বিপাক্ষিক ও ত্রিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও ইসলামি সংহতির বন্ধন এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মূল লক্ষ্য যৌথ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো।

Advertisements

এতে স্পষ্ট করা হয়েছে, কোনো এক দেশের ওপর সশস্ত্র আক্রমণ (Pakistan)হলে তা তিন দেশের ওপরই আক্রমণ বলে বিবেচিত হবে। একইসঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথাও বলা হয়েছে।মক্কায় এই চুক্তি স্বাক্ষরের প্রতীকী গুরুত্ব অনেক। ইসলামের পবিত্রতম স্থানে এ ধরনের প্রতিরক্ষা জোট গঠন তিন দেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে আসছে।

আরও দেখুনঃ ২০২১ থেকে মোদীর বিদেশ সফরের খরচ ৫৫৭.৫১ কোটি! সংবাদমাধ্যমের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

তুরস্ক ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধজাহাজ ও প্রশিক্ষণ বিমান বিনিময়ের অভিজ্ঞতা রয়েছে (Pakistan)। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব তুরস্কের ড্রোন কিনেছে। পাকিস্তান সৌদি আরবে সেনা, যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।আঞ্চলিক অস্থিরতার পটভূমিতে এই চুক্তি এসেছে। পশ্চিম এশিয়াতে উত্তেজনা বাড়ছে। ইরান ও তার মিত্রদের সঙ্গে সংঘাতের পরিপ্রেক্ষিতে উপসাগরীয় দেশগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

এমন পরিস্থিতিতে তিন দেশের এই পারস্পরিক প্রতিরক্ষা অঙ্গীকার নতুন মাত্রা যোগ করেছে। চুক্তিটি শুধু সামরিক সহযোগিতা নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষারও বার্তা দিচ্ছে।পাকিস্তানের (Pakistan)বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি যৌথ নিরাপত্তা শক্তিশালী করতে এবং অঞ্চল ও এর বাইরে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করবে। তিন দেশের নেতারা বলেছেন, তাঁরা ভাইচারা ও ইসলামি সংহতির ভিত্তিতে এগিয়ে যেতে চান। প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

Advertisements