২০২৬-২৭ অর্থবর্ষে বড় সিদ্ধান্ত রাজ্যের, বাজেট বরাদ্দের ৫০% পর্যন্ত ছাড়ের অনুমতি

কলকাতা: ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দফতরকে বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দিল পশ্চিমবঙ্গ (West Bengal ) সরকার। সম্প্রতি বিধানসভায়…

west-bengal-budget-2026-27-50-percent-fund-release-approval

কলকাতা: ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দফতরকে বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দিল পশ্চিমবঙ্গ (West Bengal ) সরকার। সম্প্রতি বিধানসভায় West Bengal Appropriation (No. 2) Bill, 2026 পাস হওয়ার পর এবং রাজ্যপালের সম্মতি মেলার পর এই নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর।

Advertisements

অর্থ দফতরের জারি করা নির্দেশ অনুযায়ী, বিভিন্ন প্রশাসনিক দফতর বেতন, বেতন বাবদ অনুদান, মজুরি এবং স্বাস্থ্য দফতরের অধীন বৃত্তি ও স্টাইপেন্ডের মতো খাতে বার্ষিক বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ ছাড় করতে পারবে। একই নিয়ম অন্যান্য অ-বেতনভিত্তিক ব্যয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে State Disaster Response Fund (SDRF)-এর ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।

   

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলি তাদের নির্ধারিত আর্থিক ক্ষমতার সীমার মধ্যে থেকেই ব্যয়ের অনুমোদন দিতে পারবে। তবে ভর্তুকি (Subsidy) এবং ঋণ ও অগ্রিম (Loans and Advances) সংক্রান্ত ব্যয় এই অনুমতির আওতার বাইরে থাকবে।

অর্থ দফতর আরও জানিয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি সংস্থা ও পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (PSU)-কেও বেতন ও মজুরি বাবদ বার্ষিক বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে মাসিক প্রকৃত প্রয়োজন অনুযায়ী অর্থ তোলা যাবে এবং সংস্থার ডিপোজিট অ্যাকাউন্টে আগে থেকে থাকা অর্থ ব্যবহার করার পরেই নতুন বরাদ্দ থেকে অর্থ উত্তোলন করতে হবে।

Advertisements

সরকারি মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দফতরের দৈনন্দিন প্রশাসনিক কাজ, কর্মীদের বেতন প্রদান এবং প্রয়োজনীয় ব্যয় নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সহজ হবে। একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে ধাপে ধাপে বাজেট ব্যয় নিশ্চিত করাও সম্ভব হবে।

উল্লেখ্য, West Bengal Appropriation (No. 2) Bill, 2026 পাস হওয়ার পরই এই আর্থিক অনুমোদনের পথ প্রশস্ত হয়। সেই অনুযায়ী অর্থ দফতরের নির্দেশ কার্যকর হওয়ায় বিভিন্ন প্রশাসনিক দফতর এখন নতুন অর্থবর্ষের বরাদ্দ থেকে নির্ধারিত সীমার মধ্যে অর্থ ছাড় করতে পারবে।

Advertisements