পথচারীদের জন্য দখলমুক্ত ফুটপাত দিতে হবে! নির্দেশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি: দেশের পথচারীদের জন্য এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ…

supreme-court-footpath-order

নয়াদিল্লি: দেশের পথচারীদের জন্য এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যে, যেখানেই রাস্তা আছে, সেখানেই পথচারীদের জন্য স্পষ্টভাবে চিহ্নিত ও দখলমুক্ত আলাদা জায়গা নিশ্চিত করতে হবে।আদালত বলেছে, বড় কোনো বিনিয়োগ বা নির্মাণ ছাড়াই শুধু সঠিক সীমানা নির্ধারণ করে দিতে হবে।

Advertisements

রাস্তার পাশে পথচারীদের জন্য নিরাপদ জায়গা থাকবে, যা যানবাহনের লেন থেকে স্পষ্টভাবে আলাদা। বিচারপতিরা অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে বলেন, “শুধু একটা দড়ি দিয়েও হোক, পথচারীদের জায়গা চিহ্নিত করে দিন। যাতে তারা নির্ভয়ে হাঁটতে পারেন।”আদালতের পর্যবেক্ষণ ছিল, পথচারীদের মনে আস্থা থাকা উচিত যে এই জায়গাটা তাদের জন্য।

   

আরও দেখুনঃ বিজেপির দুর্গে বড় ধাক্কা! বাঁকিপুর উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে PK-র দল

কোনো যানবাহনের ভয় ছাড়াই তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত আইনজীবীকে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।এই নির্দেশের (Supreme Court)পেছনে রয়েছে দেশজুড়ে পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ ফুটপাত না থাকায় বা দখল হয়ে যাওয়ায় রাস্তায় হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

Advertisements

বিশেষ করে শহরাঞ্চলে ফুটপাত দখল করে দোকান, গাড়ি পার্কিং কিংবা অবৈধ নির্মাণ হয়ে যায়। ফলে বয়স্ক মানুষ, শিশু ও নারীরা চলাচল করতে গিয়ে চরম অসুবিধায় পড়েন।সুপ্রিম কোর্টের (Supreme Court)এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও সাধারণ মানুষ। অনেকে বলছেন, এটি শুধু নিরাপত্তা নয়, শহরগুলোকে আরও মানবিক করে তুলবে। বিচারপতিরা জোর দিয়ে বলেছেন, বড় প্রকল্পের দরকার নেই। স্রেফ সীমানা চিহ্নিত করলেই চলবে।

আরও দেখুনঃ বিশ্বে প্রথম বিদ্যুৎ চালিত ডবল স্ট্যাক ট্রেন চালিয়ে ইতিহাস ‘মেক ইন ইন্ডিয়া’ ভারতের

এতে খরচ কম হবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব।কেন্দ্রীয় সরকার এখন রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় করে এই নির্দেশ কার্যকর করবে। বিশেষ করে জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও শহরের অভ্যন্তরীণ রাস্তাগুলোতে এই ব্যবস্থা চালু করতে হবে। পথচারীদের জন্য আলাদা জায়গা নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে, ট্রাফিক ব্যবস্থাপনা সহজ হবে এবং শহরের জীবনযাত্রার মান উন্নত হবে।

এই মামলার শুনানিতে (Supreme Court)আদালত আরও লক্ষ করেছে যে, অনেক জায়গায় ফুটপাত থাকলেও তা দখল হয়ে আছে। কোথাও দোকান, কোথাও অস্থায়ী স্টল, আবার কোথাও গাড়ি পার্ক করা হয়। ফলে মানুষকে রাস্তার একেবারে কিনারায় ঝুঁকি নিয়ে হাঁটতে হয়। বিচারপতিরা বলেছেন, পথচারীদের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

আরও দেখুনঃ NEET কে অনলাইনে নিয়ে যেতে চায় কেন্দ্র! কিন্তু বাস্তব কি বলছে ?

Advertisements