নয়াদিল্লি: বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরে হওয়া ‘কক্রোচ জনতা পার্টি’র (CJP) আন্দোলনকে তুলনা করায় লেখিকা তসলিমা নাসরিনের তীব্র সমালোচনা করলেন ওই ব্যঙ্গাত্মক সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁর দাবি, তাঁদের আন্দোলনকে কলঙ্কিত করার উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করা হয়েছে। পাশাপাশি, দাবি না মানলে কেন্দ্রের বিরুদ্ধে ফের ধর্না অবস্থানের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
কী বলেছিলেন তসলিমা নাসরিন?
গত রবিবার তসলিমা নাসরিন এক সাক্ষাৎকারে জানান যে, সিজিপি-র আন্দোলনের একটি ক্লিপ দেখে তাঁর ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে গিয়েছিল, যার জেরে পদচ্যুত হতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি দাবি করেন, শুরুতে ওই আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও পরে তার নেপথ্যে কট্টরপন্থীরা চলে আসে, যার পরিণতি ভালো হয়নি।
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিজিৎ ডিপকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “আমরা ওদের মতো একেবারেই আলাদা।”
ক্ষোভ প্রকাশ ও কেন্দ্রের প্রতি চরমপত্র
এদিন এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রের অভিপ্রায় নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ দিপকে। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, NEET-UG পরীক্ষায় আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার যে দাবি ছিল, তা এখনও পূরণ করেনি সরকার। তাঁর কটাক্ষ, “বিধায়ক বা সাংসদ কিনতে কোটি কোটি টাকা খরচ করতে পারলেও, ক্ষতিপূরণের বেলায় নিয়ম খতিয়ে দেখতে হয়। এর থেকেই স্পষ্ট সরকারের সদিচ্ছা কোথায়!”
উল্লেখ্য, গত ২৫ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং অন্যান্য দাবির বিষয়ে আশ্বাসের পর টানা ৩৭ দিন ধরে চলা আন্দোলন তুলে নিয়েছিল সিজিপি। তবে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নিয়োগ তাঁরা সমর্থন করেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিপকে। অবিলম্বে NEET প্রার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়া হলে ফের বড়সড় আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
