হাওড়ায় এসটিএফের জালে আদিত্য সিং, হামিমের সঙ্গে জঙ্গি যোগের দাবি পুলিশের

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডল নামে এক যুবককে। বর্ধমানের রেনেসাঁ হাউজিং থেকে গ্রেফতার…

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডল নামে এক যুবককে। বর্ধমানের রেনেসাঁ হাউজিং থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তার পরে শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। আর এ বার জঙ্গি-যোগের সন্দেহে গ্রেফতার আদিত্য সিং। সোমবার হাওড়ার বেলিলিয়াস রোড থেকে STF তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত হামিমের সঙ্গে সম্পর্ক ছিল আদিত্যের। ধৃতকে জেরা করছে পুলিশ।

Advertisements

পুলিশ সূত্রে খবর, রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের উপরে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছিল আদিত্যকে। প্রতিমন্ত্রীর গতিবিধির ছবি তুলে হামিমকে পাঠিয়েছিলেন আদিত্য, এমন প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা। উমেশ রাইয়ের উপরেও হামলার করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

   

বহুদিন ধরেই অভিযুক্ত হামিম মণ্ডলের খোঁজ করছিল পুলিশ। অবশেষে গত বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ হাউজ়িং থেকে গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলকে। তাঁর সঙ্গে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সদস্যদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে এসটিএফ-এর দাবি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরেও হামলার ছক কষছিল সে। ধৃতকে আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

সূত্রের খবর, হাওড়া পিলখানার বাসিন্দা ছিলেন হামিম। একটি গেঞ্জির কারখানায় কাজ করতেন। দুই মাস আগে বর্ধমান গিয়েছিলেন। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। আইএসআই (ISI) হ্যান্ডলারের হয়ে কাজ করতেন তিনি। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে।

Advertisements

জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এ বার STF-র জালে হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অর্পিতাকে। তাঁকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের অভিযোগ, হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করে ফাঁদে ফেলাই ছিল অর্পিতার কাজ।

অন্যদিকে, জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে STF-র গ্রেফতার করেছিল হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। শুক্রবার রাতে তাঁকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। STF জানিয়েছে, অর্পিতাকে মূলত ফাঁদ হিসেবে ব্যবহার করা হত। অভিযোগ, অর্পিতা প্রভাবশালী ব্যক্তিদের হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করে ফাঁদে ফেলত। তার পরে তাঁদের থেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হত বলে অভিযোগ।

বিদেশ যাত্রার অনুমতি, অভিষেকের মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলা: অবশেষে বেকসুর খালাস ব্রিজ ভূষণ

Advertisements