ভারতে লুকিয়ে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি জঙ্গি সাজ্জাদ আলী! তোলপাড় গোয়েন্দা মহল

ঢাকা: ভারতে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর জঙ্গি? ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড’ (Sajjad Ali)তালিকায় থাকা একজন শীর্ষ জঙ্গি দীর্ঘদিন ধরে ভারতে সন্ত্রাসবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ…

sajjad-ali-interpol-wanted

ঢাকা: ভারতে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর জঙ্গি? ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড’ (Sajjad Ali)তালিকায় থাকা একজন শীর্ষ জঙ্গি দীর্ঘদিন ধরে ভারতে সন্ত্রাসবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছে গোয়েন্দা মহল। জামায়াতে ইসলামীর সশস্ত্র ক্যাডার সাজ্জাদ আলী প্রায় তেরো বছর ধরে ইন্টারপোলের তালিকায় রয়েছেন।

Advertisements

একাধিক খুনের মামলায় অভিযুক্ত এই ব্যক্তি বাংলাদেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর পাশাপাশি ভারতবিরোধী বিভিন্ন গোষ্ঠীকে আর্থিক সহায়তা দিচ্ছেন বলে অভিযোগ।সূত্র জানিয়েছে, সাজ্জাদ আলী((Sajjad Ali)) ভারতীয় আধার কার্ড এবং পাসপোর্টের মাধ্যমে ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে জাল ভারতীয় মুদ্রা তৈরি ও চোরাচালানের অভিযোগও রয়েছে।

   

আরও দেখুনঃ হাসিনার রাজনৈতিক কার্যকলাপে লাগাম ভারতের: প্রত্যর্পণ নিয়ে কী জানাল কেন্দ্র?

তিনি দাউদ ইব্রাহিমের বিখ্যাত ডি-কোম্পানির সঙ্গেও যোগাযোগ রাখেন বলে খবর পাওয়া গিয়েছে। ‘গাজওয়াতুল হিন্দ’ মতাদর্শে উদ্বুদ্ধ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে তিনি অর্থ সরবরাহ করছেন বলেও অভিযোগ উঠেছে।বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, সাজ্জাদ আলী চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদী নেটওয়ার্ক পরিচালনা করছেন। তাঁর বিরুদ্ধে একাধিক খুন, চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে। বাংলাদেশ পুলিশের তালিকায় তিনি শীর্ষ জঙ্গিদের একজন।

Advertisements

তবে ইন্টারপোলের তালিকায় থাকা সত্ত্বেও ভারতে তাঁর অবাধ চলাফেরা নিয়ে প্রশ্ন উঠেছে।নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাজ্জাদ আলীর (Sajjad Ali)মতো ব্যক্তিরা দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভারতীয় আধার কার্ড ও পাসপোর্ট ব্যবহার করে তিনি যে ভারতে বসবাস করছেন, তা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ।

আরও দেখুনঃ পাথরের জায়গায় অন্যকিছু ছুড়লেও ছাত্রদের সমর্থন করার বার্তা শঙ্করাচার্যের

একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, “এ ধরনের ব্যক্তিরা শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।”সাজ্জাদ আলীর (Sajjad Ali)সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের সম্পর্কের অভিযোগ দীর্ঘদিনের। তিনি জাল ভারতীয় নোট তৈরিতে জড়িত থেকে অর্থ সংগ্রহ করছেন বলে খবর। এই অর্থ দিয়ে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সহায়তা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কের সঙ্গে তাঁর যোগাযোগ থাকায় আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গেও তাঁর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সাজ্জাদ আলীকে গ্রেফতারের চেষ্টা চালালেও তিনি ভারতে আশ্রয় নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলো এখন বিষয়টি খতিয়ে দেখছে। একাধিক গোয়েন্দা সংস্থা তাঁর গতিবিধি নজরদারিতে রেখেছে।

আরও দেখুনঃ গালওয়ান সংঘর্ষের পর প্রথম! ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন জিনপিং

Advertisements