অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে পাবেন? বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তায় থাকা রাজ্যের হাজার হাজার মহিলার জন্য স্বস্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই…

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তায় থাকা রাজ্যের হাজার হাজার মহিলার জন্য স্বস্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের ৩ হাজার টাকা পৌঁছে গেলেও, ফর্ম ফিলআপ করার পরেও বহু মহিলা বঞ্চিত রয়েছেন। স্ট্যাটাস চেক করতে গেলে যাঁদের স্ক্রিনে ‘Under Enquiry’ বা ‘Under Verification’ লেখা ভেসে উঠছে, সোমবার উত্তরবঙ্গ সফর থেকেই তাঁদের টাকা পাওয়ার নির্দিষ্ট দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Advertisements

কবে টাকা পাবেন বঞ্চিতরা? কী জানালেন মুখ্যমন্ত্রী?

এদিন উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, যাঁদের স্ট্যাটাসে ভেরিফিকেশন চলছে বা ‘আন্ডার এনকোয়ারি’ দেখাচ্ছে, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। আগামী ৩০ অগাস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। যোগ্য প্রার্থীরা যাচাইয়ের পর নির্ধারিত নিয়মে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেয়ে যাবেন।

   

তালিকায় গরমিল ও বিধায়কদের নির্দেশ

প্রশাসন সূত্রে খবর, আবেদন করলেও বহু মানুষের টাকা আটকে থাকার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি বড় নির্দেশ দিয়ে জানিয়েছেন, এই তালিকায় এমন কিছু নামও ভুলবশত ঢুকে পড়েছে যাঁদের পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি এবং তাঁরা এই প্রকল্পের আওতায় পড়ার কথা নন। আবার অন্যদিকে, বহু যোগ্য মহিলার নামও তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে।

এই সমস্যার স্থায়ী সমাধানে শুধুমাত্র আমলা বা আধিকারিকদের ওপর ভরসা না করে সরাসরি বিধায়কদের আসরে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন নামগুলো ভুলভাবে যুক্ত হয়েছে এবং কাদের নাম বাদ পড়েছে, তার সঠিক তালিকা তৈরি করতে বিধায়কদের জনসংযোগ আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

উল্লেখ্য, পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করে। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে যাঁদের নাম এতদিন ধরে আটকে ছিল, ৩০ অগাস্টের ডেডলাইনের ঘোষণায় তাঁরা এবার দ্রুত টাকা পাওয়ার আশায় বুক বাঁধছেন।

অশোকনগরে প্রকাশ্যেই চলছে গো হত্যা! জানাজানি হতেই চম্পট অভিযুক্তরা

১৫ বছরের নীল-সাদা ঐতিহ্যে বদল! গেরুয়া ছোঁয়া লাগল নবান্নের নামফলকে

Advertisements