ইডি দফতরে হাজিরা মদন মিত্রের স্ত্রী ও ছোট ছেলের

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্পণা মিত্র। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন তিনি।…

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্পণা মিত্র। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন তিনি। অর্পণা দেবীর সঙ্গে এ দিন হাজিরা দিয়েছেন তাঁর ছোট ছেলে শুভ্ররূপ মিত্রও।

Advertisements

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, পুর নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেন এবং দুর্নীতির যোগসূত্র খতিয়ে দেখতেই মা ও ছেলেকে তলব করা হয়েছে। এর আগে এই মামলার তদন্তে মদন মিত্রের পরিবারের আর্থিক লেনদেন ও সম্পত্তির নথিপত্র সংক্রান্ত কিছু তথ্য হাতে পেয়েছিলেন তদন্তকারীরা। সেই সমস্ত তথ্যের সত্যতা যাচাই করতেই এ দিন তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসকদলের একাধিক নেতার নাম জড়ানোর পর, মদন মিত্রের পরিবারের এই হাজিরা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

   

লেকটাউনে পুলিশের জালে দুই সন্দেহভাজন, উদ্ধার চার কিলোগ্রামের সোনার বিস্কুট

দমকা হাওয়া আর ভারী বৃষ্টির জোড়া ফলা! ভিজবে কোন কোন জেলা?

Advertisements
Advertisements