দমকা হাওয়া আর ভারী বৃষ্টির জোড়া ফলা! ভিজবে কোন কোন জেলা?

কলকাতা: শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিনই আবহাওয়ার এই মেজাজ…

কলকাতা: শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিনই আবহাওয়ার এই মেজাজ বজায় থাকবে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলেও বৃষ্টির অনুকূল পরিবেশ থাকায় নতুন করে পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

কলকাতার আবহাওয়া

এ দিন ভোর থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সারাদিনই আকাশ মেঘলা থাকার পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

   

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পরিস্থিতি

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণই দেখা যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে উপরের দিকের জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তাঘাট এবং নদীগুলির জলস্তর নিয়ে বিশেষ সতর্কবার্তা রয়েছে প্রশাসনের।

Advertisements
Advertisements