১০ কোটি টাকার মানহানির মামলা! মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক

কলকাতা: অপমানজনক ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে এবার ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের…

কলকাতা: অপমানজনক ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে এবার ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের আবহেই পাঠানো এই নোটিশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements

অভিষেকের আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিশে স্পষ্ট দাবি করা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারের মাধ্যমে মদন মিত্র যে সমস্ত মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মনগড়া, মিথ্যা এবং বিদ্বেষমূলক। এর ফলে অভিষেকের ব্যক্তিগত সুনাম, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং জনসমক্ষে তাঁর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

   

বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে মদন মিত্রকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দিতে হবে।

নোটিশে আরও জানানো হয়েছে, ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত ওই ১০ কোটি টাকা ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা হবে না। সম্পূর্ণ অর্থ একটি রেজিস্টারে নাম নথিভুক্ত ট্রাস্টে জমা রাখা হবে। সেখান থেকে দলত্যাগকারী সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে আইনি লড়াই এবং রাজনৈতিক হিংসার শিকার হওয়া সাধারণ মানুষ ও কর্মীদের আইনি সহায়তা ও পুনর্বাসনের কাজে সেই অর্থ ব্যয় করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে এবং ক্ষতিপূরণ না দিলে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে কঠোর দেওয়ানি ও ফৌজদারি মামলা করার কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই নোটিশে।

Advertisements
Advertisements