‘২৮ বছর বয়সীদের জয়গান, ৫৬ বছরের ‘যুবক’-এর নয়!’ রাহুলকে খোঁচা মোদীর

নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশন শুরুর প্রাক্কালে সোমবার সকালে ফের বিরোধীদের ওপর আক্রমণাত্মক মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে সরাসরি নাম না করলেও, হায়দরাবাদের স্পেস…

PM Modi Announces Fast-Track Courts For Paper Leak Trials

নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশন শুরুর প্রাক্কালে সোমবার সকালে ফের বিরোধীদের ওপর আক্রমণাত্মক মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে সরাসরি নাম না করলেও, হায়দরাবাদের স্পেস স্টার্টআপ ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর রকেট উৎক্ষেপণের সাফল্যকে হাতিয়ার করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন তিনি।

Advertisements

কী বললেন প্রধানমন্ত্রী?

স্কাইরুট অ্যারোস্পেস-এর সাফল্যের ভূয়সী প্রশংসা করতে গিয়ে মোদী বলেন, “ভারতের যুবশক্তি মহাকাশে এক নতুন যাত্রাপথ তৈরি করেছে। আমি জেনেছি, এই স্টার্টআপের গোটা টিমের সদস্যদের গড় বয়স মাত্র ২৮ বছর। এই বয়সের তরুণরাই এই অসাধ্য সাধন করেছে। আমি কিন্তু কোনো ‘৫৬ বছরের যুবকের’ কথা বলছি না।” রাজনৈতিক মহলের মতে, ৫৬ বছর বয়সি রাহুল গান্ধীকে লক্ষ্য করেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য।

   

উন্নয়ন ও সাফল্যের জয়গান

মহাকাশ গবেষণার পাশাপাশি দেশের সাম্প্রতিক উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গত এক মাসে দেশ একাধিক মাইলফলক স্পর্শ করেছে। তা জাতীয় বা আন্তর্জাতিক, সবক্ষেত্রেই ভারতের নাম উজ্জ্বল হয়েছে। দেশ ‘রিফর্ম এক্সপ্রেস’-এ চড়েছে, আর তার ফলেই তরুণ উদ্ভাবকরা সাহস দেখাচ্ছেন।”

রাজস্থানে বিশাল তৈল শোধনাগারের উদ্বোধন থেকে শুরু করে ভারতের তৃতীয় সেমিকন্ডাক্টর প্ল্যান্টের সূচনা, একাধিক পরিকাঠামোগত সাফল্যের কথা এদিন তুলে ধরেন মোদী। একইসঙ্গে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম উন্নত ও শক্তিশালী গ্রিন হাইড্রোজেন-চালিত ট্রেন চালু করেছে। প্রধানমন্ত্রীর মতে, ভারতের এই অর্থনৈতিক গতি ও উচ্চাকাঙ্ক্ষা দেশের অদম্য শক্তির পরিচয় দেয়।

Advertisements

সংসদ নিয়ে বার্তা

বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদীয় কাজে সহযোগিতার আর্জি জানান। তিনি বলেন, “সংসদের বাদল অধিবেশন এমন এক সময়ে শুরু হচ্ছে যখন দেশের প্রতিটি ক্ষেত্র গতিশীল। দেশের জনগন চায় সংসদীয় কার্যক্রম ফলপ্রসূ হোক।” তবে উন্নয়নের পাশাপাশি তাঁর এই ‘৫৬ বছরের যুবক’ মন্তব্যে যে বিরোধীদের সঙ্গে শাসকদলের সংঘাত আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট।

২০২৭ এই ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন বি২৮ হাই-স্পিড

ফের সফল মেড ইন ইন্ডিয়া! মাত্র ১২ মাসেই তৈরি হাফ-স্কেল ই-ভিটিওএল ‘সিলা ১.০’

Advertisements