সেনাবাহিনীর সঙ্গে ধস্তাধস্তি পালানোর চেষ্টা! ইন্দো-নেপাল সীমান্তে ধরা পড়ল সন্দেহজনক মার্কিন নাগরিক

ভারত-নেপাল সীমান্তে ফের ছড়াল উত্তেজনা। (Nepal Border)মার্কিন এক নাগরিক, যিনি আমেরিকান স্পেশাল ফোর্সের প্রাক্তন অফিসার বলে নিজেকে পরিচয় দিয়েছেন বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত এলাকায় ধরা…

us-national-india-nepal-border

ভারত-নেপাল সীমান্তে ফের ছড়াল উত্তেজনা। (Nepal Border)মার্কিন এক নাগরিক, যিনি আমেরিকান স্পেশাল ফোর্সের প্রাক্তন অফিসার বলে নিজেকে পরিচয় দিয়েছেন বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত এলাকায় ধরা পড়েছেন। তিনি এসএসবি জওয়ানের হাত থেকে ছুটে পালিয়ে নেপালে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু স্থানীয় গ্রামবাসীরা তাঁকে আটকে পুলিশের হাতে তুলে দেন।

Advertisements

এই ঘটনা সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।ঘটনাটি ঘটেছে ভারত-নেপাল সীমান্তের একটি প্রত্যন্ত এলাকায়। সূত্রের খবরে জানা গিয়েছে এই মার্কিন নাগরিকের বয়েস আনুমানিক ৪০-৪৫ বছর। তিনি কোনও বৈধ ভিসা, পাসপোর্ট বা সীমান্ত অতিক্রমের অনুমতি ছাড়াই সীমান্তের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন। এসএসবি জওয়ান তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন।

   

আরও দেখুনঃ ভুল বুঝিয়ে খ্রিস্টান করা হয়েছিল! মোদী রাজ্যে সনাতনে ফিরল ৫ আদিবাসী পরিবার

কিন্তু স্থানীয় গ্রামবাসীরা তাড়া করে তাকে ধরে ফেলেন। পরে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।স্থানীয় সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি নিজেকে পর্যটক বলে দাবি করলেও তাঁর কাছে কোনো কাগজপত্র ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যে, তিনি আমেরিকান সেনাবাহিনীর প্রাক্তন স্পেশাল ফোর্স অফিসার। কিন্তু কেন তিনি বৈধ কাগজ ছাড়া সীমান্ত এলাকায় ছিলেন এবং নেপালে ঢোকার চেষ্টা করছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

Advertisements

পুলিশ তাঁর আসল পরিচয়, উদ্দেশ্য এবং সম্ভাব্য অন্য কোনো সংযোগ খতিয়ে দেখছে।এই ঘটনা সীমান্তরক্ষী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ভারত-নেপাল সীমান্ত বেশিরভাগ অংশেই উন্মুক্ত। এখানে নিয়মিত চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের ঘটনা ঘটে। কিন্তু একজন প্রাক্তন স্পেশাল ফোর্স অফিসারের এমন আচরণ নতুন মাত্রা যোগ করেছে।

আরও দেখুনঃ বিদেশী মুদ্রা ব্যবহার করে ধর্মান্তকরণ বন্ধ! বিপাকে পড়ে শাহের পায়ে পড়ল ক্যাথলিক বিশপরা

গোয়েন্দা সংস্থাগুলি খতিয়ে দেখছে, তিনি কোনো গুপ্তচরবৃত্তি বা অন্য কোনো সন্দেহজনক কাজে যুক্ত কি না। তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করে পরীক্ষা করা হচ্ছে।স্থানীয় গ্রামবাসীদের সতর্কতার প্রশংসা করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। তাঁদের দ্রুত প্রতিক্রিয়ার কারণেই ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে।

ন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনার উপর নজর রেখেছে। এসএসবি ও অন্যান্য সংস্থাকে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় উন্মুক্ত সীমান্ত রয়েছে, সেখানে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা চলছে। নেপালের সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

আরও দেখুনঃ ফিরল ২৬/১১ র স্মৃতি! মুম্বই তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকিতে ছড়াল চাঞ্চল্য

এটি প্রথম ঘটনা নয়। গত কয়েক বছরে ভারতের বিভিন্ন সীমান্তে বিদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বা সন্দেহজনক কার্যকলাপের খবর মাঝেমধ্যে উঠে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, খোলা সীমান্তের সুবিধা অনেক, কিন্তু নিরাপত্তার ঝুঁকিও কম নয়। সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান এবং গুপ্তচরবৃত্তির মতো হুমকি মোকাবিলায় প্রযুক্তি ও মানবসম্পদ উভয়ই বাড়ানো প্রয়োজন।

Advertisements