আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের জন্য সুখবর, মোটা অঙ্কে বাড়ল মাসিক পারিশ্রমিক

রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য বড় সুখবর। বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাঁদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের…

Major Boost for ASHA and Anganwadi Staff: State Increases Honorarium by ₹5,000

রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য বড় সুখবর। বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাঁদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্য নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতর ৯ জুলাই, ২০২৬ তারিখে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই বিজ্ঞপ্তির কপি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সকলের সামনে তুলে ধরেন।

Advertisements

আরও পড়ুন: কামদুনি থেকে বরুণ বিশ্বাস: ফের খুলছে দুই মামলারই ফাইল? তোড়জোড় ঘিরে জল্পনা

   

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে বর্ধিত এই পারিশ্রমিক কার্যকর হবে। দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাঁদের সম্মানিক বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবির প্রেক্ষিতে রাজ্য সরকারের এই পদক্ষেপে উপকৃত হবেন হাজার হাজার কর্মী।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সাম্মানিক এক ধাক্কায় ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। আগে রাজ্যের তরফে তাঁরা অতিরিক্ত ৪,৫০০ টাকা পেতেন। এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়াচ্ছে ৯,৫০০ টাকা। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের আইসিডিএস প্রকল্পের আওতায় প্রাপ্য ৪,৫০০ টাকা যোগ হলে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর মোট মাসিক সাম্মানিক হবে ১৪,০০০ টাকা।

Advertisements

আরও পড়ুন: মমতার চড় খেলেন দলেরই ‘পুরনো সৈনিক’! কে এই বাপি?

শুধু অঙ্গনওয়াড়ি কর্মীরাই নন, আর্থিক সুবিধা পাচ্ছেন অঙ্গনওয়াড়ি সহায়িকারাও। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের অতিরিক্ত সাম্মানিকও ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। আগে রাজ্যের তরফে তাঁরা ৪,৫৫০ টাকা পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে সেই অঙ্ক বেড়ে হয়েছে ৯,৫৫০ টাকা। এর সঙ্গে কেন্দ্রীয় অংশের ২,২৫০ টাকা যোগ করলে তাঁদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে ১১,৮০০ টাকা।

Advertisements