‘আমরা হুসেন সোহরাওয়ার্দীর উত্তরসূরি!’ পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের তাড়ানোর হুমকি জামাত নেতার

ঢাকা: বাংলাদেশের জনসভায় জামাত নেতার এক বক্তব্য ঘিরে (jamaat leader)পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জামাত-ই-ইসলামীর একজন এমপি স্পষ্ট ভাষায় বলেছেন, “পশ্চিমবঙ্গ হুসেইন সোহরাওয়ার্দী…

jamaat-leader-west-bengal-controversial-remarks

ঢাকা: বাংলাদেশের জনসভায় জামাত নেতার এক বক্তব্য ঘিরে (jamaat leader)পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জামাত-ই-ইসলামীর একজন এমপি স্পষ্ট ভাষায় বলেছেন, “পশ্চিমবঙ্গ হুসেইন সোহরাওয়ার্দী ও এ কে ফজলুল হকের। আমরা তাদের উত্তরসূরি এবং শাহ জালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ যেভাবে পালিয়েছিলেন, হিন্দুরাও পশ্চিমবঙ্গ থেকে পালাবে।” এই বক্তব্যকে রাজনৈতিক এবং সামাজিক মহল সাম্প্রদায়িক উস্কানি হিসেবে দেখছেন।

Advertisements

ঘটনাটি ঘটেছে সাম্প্রতিক একটি জনসমাবেশে। জামাত নেতা তার বক্তৃতায় ঐতিহাসিক প্রসঙ্গ টেনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করেন। তিনি দাবি করেন, বাংলার মুসলিম ঐতিহ্য ও নেতৃত্বের ধারা অব্যাহত রাখতে তাদের সংগঠন কাজ করে যাচ্ছে। কিন্তু তাঁর “হিন্দুরা পালাবে” জাতীয় মন্তব্যটি অনেক সাধারণ মানুষের মনে ভয় ও ক্ষোভের সঞ্চার করেছে।

   

আরও দেখুনঃ বিতর্কিত মন্তব্যের জের, রেজিনগর থানায় হাজিরা বিধায়ক হুমায়ুন কবীরের

বিশেষ করে গ্রামাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় বাস করা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অস্বস্তি বেড়েছে।ঐতিহাসিক প্রসঙ্গে জামাত নেতা সোহরাওয়ার্দী ও ফজলুল হকের নাম উল্লেখ করেন। হুসেইন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং ১৯৪৬-এর দাঙ্গার সময় বিতর্কিত ভূমিকার জন্য পরিচিত। এ কে ফজলুল হক ছিলেন কৃষক প্রজা পার্টির নেতা। শাহ জালালের উত্তরসূরি বলতে তিনি বাংলায় ইসলাম প্রচারের ঐতিহ্যকে বোঝাতে চেয়েছেন।

Advertisements

আরও দেখুনঃ অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তা? স্টেটাস চেক করার সহজ উপায় জেনে নিন

কিন্তু গৌর গোবিন্দের উদাহরণ টেনে হিন্দু সম্প্রদায়কে কার্যত হুমকি দিয়েছেন এই জামাত নেতা। রাজনৈতিক মহলের একাংশের মতে “এই ধরনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদের মতে বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক মহলে ভারত বিরোধিতা বেড়েছে এবং সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে।

আরও দেখুনঃ জইশ-লস্করের কোমর ভাঙতে কড়া কেন্দ্র, তালিকাভুক্ত ২৩ কুখ্যাত জঙ্গি

তারা আরও বলেছেন যে বাংলাদেশের একটি ধর্মীয় সংগঠন কিভাবে পশ্চিমবঙ্গের হিন্দুদের হুমকি দিতে পারে। বিজেপি সরাসরি প্রাক্তন সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলেছে যে মমতা বন্দোপাধ্যায়ের তোষণ নীতি এবং অনুপ্রবেশ প্রীতিতেই এই জাতীয় সংগঠনগুলি সাহস পাচ্ছে পশ্চিমবঙ্গকে হুমকি দেওয়ার।

Advertisements