ফোন নম্বর হারিয়েছেন? আধারে নতুন নম্বর যুক্ত করবেন কীভাবে, জানুন

নয়াদিল্লি: বর্তমানে সরকারি হোক বা বেসরকারি, প্রায় প্রতিটি জরুরি কাজেই আধার কার্ড (Aadhaar Card) বাধ্যতামূলক। আর আধারের সঙ্গে সঠিক মোবাইল নম্বর লিঙ্ক থাকাটাও সমান জরুরি।…

নয়াদিল্লি: বর্তমানে সরকারি হোক বা বেসরকারি, প্রায় প্রতিটি জরুরি কাজেই আধার কার্ড (Aadhaar Card) বাধ্যতামূলক। আর আধারের সঙ্গে সঠিক মোবাইল নম্বর লিঙ্ক থাকাটাও সমান জরুরি। নম্বর লিঙ্ক না থাকলে ওটিপি (OTP) না আসায় ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে।

Advertisements

তবে আপনার যদি আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি বদলানোর প্রয়োজন হয়, তবে চিন্তার কিছু নেই। বাড়িতে বসেই অ্যাপের মাধ্যমে বা আধার কেন্দ্রে গিয়ে খুব সহজেই এই কাজ করা সম্ভব। (Aadhaar Mobile Number Update)

   

বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে কীভাবে নম্বর বদলাবেন?

আধারের নতুন অ্যাপের সাহায্যে ঘরে বসেই মোবাইল নম্বর আপডেট করা সম্ভব। এর জন্য প্রথমে আধার নম্বর ও ‘ফেস অথেন্টিকেশন’ (Face Authentication)-এর সাহায্যে অ্যাপে লগ-ইন করতে হবে। এরপর বর্তমানে আধারের সঙ্গে যে নম্বরটি লিঙ্ক করা আছে, সেটি পোর্টালে দিতে হবে। ওই পুরোনো নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেটি দিলেই আপনি নতুন মোবাইল নম্বর আপডেট করার অপশন পেয়ে যাবেন।

অ্যাপের মাধ্যমে কারা নম্বর বদলাতে পারবেন না?

অ্যাপের মাধ্যমে নম্বর বদলাতে গেলে আপনার কাছে পুরোনো মোবাইল নম্বরটি (যেটি আগে থেকে আধারের সঙ্গে যুক্ত) চালু থাকা বাধ্যতামূলক। যদি আপনার পুরোনো ফোন নম্বরটি হারিয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তবে আপনি এই অ্যাপের মাধ্যমে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।

Advertisements

আধার কেন্দ্রে গিয়ে কীভাবে নম্বর আপডেট করবেন?

যাঁদের পুরোনো নম্বরটি নেই, তাঁরা অনলাইনেই আধার কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।

ধাপ ১: প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://uidai.gov.in/en/)-এ-এ) যান।

ধাপ ২: হোমপেজ থেকে ‘My Aadhaar’ বিভাগে গিয়ে ‘Book an Appointment’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: এবার আপনার আধার নম্বর, নাম-সহ প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন এবং ‘মোবাইল নম্বর আপডেট’ করার বিকল্পটি বেছে নিন।

ধাপ ৪: নিজের সুবিধামতো আধার কেন্দ্র, তারিখ এবং সময় (Time Slot) নির্বাচন করুন।

ধাপ ৫: এরপর অনলাইনে নির্দিষ্ট ফি পেমেন্ট করলেই একটি স্লিপ তৈরি হবে।

ধাপ ৬: ওই স্লিপটির প্রিন্ট নিয়ে নির্দিষ্ট দিনে এবং সময়ে নির্বাচিত আধার কেন্দ্রে পৌঁছে যান। সেখানে বায়োমেট্রিক ও অন্যান্য তথ্য যাচাই হওয়ার পর আপনার মোবাইল নম্বর আপডেট করে দেওয়া হবে। সাধারণত এটি আপডেট হতে ০ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

Advertisements