জোড়া নোটিস এড়িয়ে অবশেষে মেসিকাণ্ডে পুলিশের মুখোমুখি অরূপ বিশ্বাস!

কলকাতা: আর্জেন্তিনীয় ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠান সংক্রান্ত বিতর্কে (মেসিকাণ্ড) অবশেষে পুলিশের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। জোড়া নোটিস এড়িয়ে যাওয়ার পর, অবশেষে…

Arup Biswas appears before police in Messi event controversy

কলকাতা: আর্জেন্তিনীয় ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠান সংক্রান্ত বিতর্কে (মেসিকাণ্ড) অবশেষে পুলিশের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। জোড়া নোটিস এড়িয়ে যাওয়ার পর, অবশেষে তৃতীয় নোটিসে সাড়া দিয়ে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন তিনি। (Arup Biswas appears before police in Messi event controversy)

Advertisements

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন মন্ত্রীকে দু’বার তলব করেছিল পুলিশ। তাঁর নিউ আলিপুরের বাসভবনে গিয়ে সরাসরি নোটিস দেওয়ার পাশাপাশি ইমেল মারফতও তলব করা হয়েছিল। কিন্তু প্রথমবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। যদিও সেই অসুস্থতা সংক্রান্ত কোনও চিকিৎসাপত্র বা বৈধ নথি তিনি তদন্তকারীদের জমা দিতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। এরপর এই মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। জলঘোলা হওয়ার পর অবশেষে তৃতীয় তলবে এদিন সশরীরে থানায় উপস্থিত হন অরূপ বিশ্বাস।

   

উল্লেখযোগ্যভাবে, এদিন প্রাক্তন মন্ত্রীর হাজিরা দেওয়ার বিষয়টি নিয়ে আগে থেকেই জল্পনা তৈরি হয়েছিল। মেসির এই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন যে, আজই প্রাক্তন মন্ত্রী পুলিশের সামনে হাজিরা দিতে পারেন। কার্যক্ষেত্রে শতদ্রুর সেই ভবিষ্যদ্বাণীই অক্ষরে অক্ষরে মিলে গেল। এখন দেখার, এই হাই-প্রোফাইল মেসিকাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্তের মোড় কোন দিকে ঘোরে।

Advertisements