‘কেউ ছুঁয়েও দেখেনি ওকে!’ কল্যাণের আঘাত নিয়ে ভিকটিম কার্ড অভিযোগ বিজেপির

কলকাতা: গতকাল সোনারপুরে অভিষেক বন্দোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে বেড়েছে চাপানউতোর (Victim Card)। রবিবার সকালে এই ঘটনার প্রতিবাদে গিয়ে আহত হন তৃণমূল সাংসদ…

bjp-victim-card-allegation-tmc

কলকাতা: গতকাল সোনারপুরে অভিষেক বন্দোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে বেড়েছে চাপানউতোর (Victim Card)। রবিবার সকালে এই ঘটনার প্রতিবাদে গিয়ে আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। এই ঘটনাতেই বিজেপি নেতৃত্ব তাদের প্রতিক্রিয়ায় বলেছে অভিষেক হোক বা কল্যাণ তৃণমূলের প্রত্যেকেই মিথ্যে নাটক শুরু করেছে। তারা ভিকটিম কার্ড খেলা শুরু করেছে মানুষের সহানুভূতি কুড়োনোর জন্য এবং প্রচারের আলোয় আসার জন্য, এমনটাও অভিযোগ করেছেন তারা।

Advertisements

কল্যাণ মাথায় ছোট পেয়ে কেঁদে কেঁদে এই ঘটনাকে বিজেপির হামলা বলে দাবি করলেও, বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবে বলছে এটা মিথ্যে নাটক, শুধু সহানুভূতি পাওয়া এবং লাইমলাইটে আসার চেষ্টা।কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন, চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যাওয়ার পথে গেরুয়া পোশাকধারী লোকজন তাঁকে ঘিরে ধরে গালাগালি করে এবং মাথায় পাথর ছুঁড়ে মারে। তিনি রাস্তায় পড়ে যান, জামায় রক্ত লেগে যায়। কিন্তু বিজেপির অভিযোগ, কেউ তাঁকে ছুঁয়েও দেখেনি।

   

আরও দেখুনঃ সাবধান! আজ পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের আকারের দুটি গ্রহাণু

পুরোটা সাজানো নাটক। ভিডিও এবং ঘটনাস্থলের ছবিতে যেটা দেখা যাচ্ছে তা নাকি স্রেফ ধাক্কাধাক্কি ও স্লোগানের মধ্যে একটা বিশৃঙ্খলা, কোনো গুরুতর আক্রমণ নয়। বিজেপি নেতারা বলছেন, “অভিষেক হোক বা কল্যাণ, তৃণমূল এখন ভিকটিম কার্ড খেলছে। ১৫ বছরের অত্যাচারের পর জনতার রোষ থেকে বাঁচতে এই নাটক।”

বিজেপির তরফে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সাংসদ যিনি গত বছর প্রকাশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করে বলেছিলেন ‘শ্রীরামপুরে পুলিশ ছাড়া আসুন, দেখে নেব’। এখন নিজেই আক্রান্ত হওয়ার অভিনয় করছেন বলে কটাক্ষ করা হচ্ছে। অনেকে মনে করছেন, ক্ষমতা হারিয়ে তৃণমূল নেতারা এখন এই ধরনের ঘটনা সাজিয়ে জনগণের সামনে নিজেদের শিকার সাজাতে চাইছেন।

Advertisements
Advertisements