খুনের চেষ্টা থেকে জালিয়াতি, একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার দাপুটে নেতা চঞ্চল খাঁড়া

তমলুক: রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতেই প্রশাসনিক সক্রিয়তা তুঙ্গে। এবার পূর্ব মেদিনীপুর জেলার দাপুটে নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চঞ্চল খাঁড়াকে গ্রেফতার করল…

তমলুক: রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতেই প্রশাসনিক সক্রিয়তা তুঙ্গে। এবার পূর্ব মেদিনীপুর জেলার দাপুটে নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চঞ্চল খাঁড়াকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করে দীর্ঘ ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের কথা জানায় তমলুক থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। (Chanchal Khara Arrest)

Advertisements

গুরুতর অভিযোগের তালিকা

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে একাধিক দীর্ঘস্থায়ী ও গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মূলত যে অভিযোগগুলি আনা হয়েছে তার মধ্যে রয়েছে একাধিক সংঘর্ষের ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ। সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ। সরকারি বা প্রশাসনিক নথি জাল করার মতো গুরুতর অপরাধ।

   

প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক গুঞ্জন

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই গ্রেফতারিকে অনেকেই ‘প্রশাসনিক শুদ্ধিকরণ’ হিসেবে দেখছেন। চঞ্চল খাঁড়ার মতো প্রভাবশালী নেতার গ্রেফতারি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য এই গ্রেফতারি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে বিরোধীদের দাবি, আইন এবার তার নিজস্ব পথেই চলছে।

তমলুক শহর ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। এই গ্রেফতারির জেরে জেলার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Advertisements
Advertisements