বৈশাখের শেষে ভিন্ন মেজাজ! গরমে পুড়ছে কলকাতা, উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির দাপট

কলকাতা: কয়েক দিনের সাময়িক স্বস্তির পর ফের মেজাজ বদলাচ্ছে প্রকৃতি। বৈশাখের বিদায়লগ্নে দক্ষিণবঙ্গ যখন প্যাচপ্যাচে গরমে পুড়ছে, উত্তরবঙ্গ তখন ভাসছে স্বস্তির বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতরের…

Kolkata heatwave and North Bengal rain forecast

কলকাতা: কয়েক দিনের সাময়িক স্বস্তির পর ফের মেজাজ বদলাচ্ছে প্রকৃতি। বৈশাখের বিদায়লগ্নে দক্ষিণবঙ্গ যখন প্যাচপ্যাচে গরমে পুড়ছে, উত্তরবঙ্গ তখন ভাসছে স্বস্তির বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, এই সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার দুই চরম বৈপরীত্য বজায় থাকবে৷ (Kolkata heatwave and North Bengal rain forecast)

Advertisements

কলকাতায় ঊর্ধ্বমুখী পারদ

তিলোত্তমায় বুধবার সকাল থেকেই মেঘমুক্ত আকাশে কড়া রোদের দাপট লক্ষ্য করা যাচ্ছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ‘রিয়েল ফিল’ বা অনুভূত গরম অনেক বেশি ছিল৷ শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে৷ বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকায় ঘাম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিই এখন কলকাতার সঙ্গী৷

   

শুকনো গরমে পুড়বে দক্ষিণবঙ্গ

দক্ষিণের জেলাগুলোতেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে৷ শনিবার পর্যন্ত ধাপে ধাপে পারদ চড়ার সম্ভাবনা প্রবল৷ বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দুপুরের দিকে লু-এর মতো শুকনো গরম হাওয়া বইতে পারে৷ আর্দ্রতার কারণে উপকূলীয় জেলাগুলোতে হাঁসফাঁস অবস্থা তৈরি হতে পারে৷

উত্তরবঙ্গে বৃষ্টির তাণ্ডব

দক্ষিণের সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাচ্ছে পাহাড় ও পাদদেশের জেলাগুলোতে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ বৃহস্পতিবারও উত্তরের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ জারি থাকবে৷ তবে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে এবং শনিবারের পর থেকে সেখানেও সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷

Advertisements
Advertisements