শেষ দফায় বঙ্গে ভোটের ‘পাওয়ার প্লে’! সকাল ১১টার মধ্যে ভোট পড়ল প্রায় ৪০ শতাংশ

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণে সকাল থেকেই বুথমুখী ভোটাররা। সাত জেলার ১৪২টি কেন্দ্রে আজ চলছে ভাগ্যনির্ধারণের লড়াই। প্রথম দফার রেকর্ড ভাঙা…

repoll started in falta

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণে সকাল থেকেই বুথমুখী ভোটাররা। সাত জেলার ১৪২টি কেন্দ্রে আজ চলছে ভাগ্যনির্ধারণের লড়াই। প্রথম দফার রেকর্ড ভাঙা ভোটদানের হারের পুনরাবৃত্তি কি আজ হবে? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখনই কমিশন সূত্রে পাওয়া সকাল ১১টার পরিসংখ্যান আশার আলো দেখাচ্ছে রাজনৈতিক মহলকে।

Advertisements

একনজরে ১১টার ভোট-চিত্র

সকাল ১১টা পর্যন্ত দ্বিতীয় দফায় রাজ্যে ভোট পড়েছে ৩৯.৯৭ শতাংশ। জেলাভিত্তিক নিরিখে এই মুহূর্তে সবাইকে টেক্কা দিচ্ছে পূর্ব বর্ধমান। সেখানে ভোটদানের হার ৪৪.৫০ শতাংশ।

   

দক্ষিণ কলকাতায় সকালের দিকে ভোটদানের গতি কিছুটা ধীর। ১১টা পর্যন্ত এখানে ৩৬.৭৮ শতাংশ ভোট পড়েছে, যা এখনও পর্যন্ত জেলাগুলির মধ্যে সর্বনিম্ন।

নিরাপত্তার কড়াকড়ি

এনআইএ, কেন্দ্রীয় বাহিনী এবং কয়েক হাজার পুলিশ কর্মীর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ১৪২টি কেন্দ্রকে। কড়া নজরদারির মধ্যেই গ্রাম থেকে শহর, সর্বত্রই লম্বা লাইন চোখে পড়ছে। প্রথম দফায় বাংলা নজির গড়েছিল, এবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই রেকর্ড ছোঁয়ার লক্ষ্যেই এগোচ্ছে ভোটাররা।

Advertisements

Advertisements