খানাকুলে আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধ, বুথে ঢুকে এজেন্ট বের করলেন প্রার্থী

কলকাতা: ভোটের সকালে উত্তপ্ত আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল। ভুয়ো পোলিং এজেন্ট বসানোকে কেন্দ্র করে রাজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে…

ISF TMC clash over fake polling agent in Khanakul

কলকাতা: ভোটের সকালে উত্তপ্ত আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল। ভুয়ো পোলিং এজেন্ট বসানোকে কেন্দ্র করে রাজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisements

এজেন্ট নিয়ে সংঘাত

আইএসএফ-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের পোলিং এজেন্টের আসল ফর্ম নকল করে তৃণমূল নিজেদের লোক বসিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সোমবার রাত থেকেই আইএসএফ-এর আসল এজেন্টকে ভয় দেখিয়ে বুথে আসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই রণক্ষেত্রের চেহারা নেয় বুথ চত্বর। দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

   

প্রার্থীর সরাসরি অ্যাকশন ISF TMC clash over fake polling agent in Khanakul

বুথে অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান খানাকুলের আইএসএফ প্রার্থী। তিনি সরাসরি ১৪৭ নম্বর বুথের ভেতরে ঢুকে যান এবং সেখানে বসে থাকা তথাকথিত ‘ভুয়ো’ এজেন্টকে শনাক্ত করে বুথ থেকে বের করে দেন। প্রার্থীর এই সক্রিয়তায় মেজাজ হারায় ঘাসফুল শিবির। বুথের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি শুরু হয়।

নিরাপত্তায় প্রশ্ন

ভোটের ডিউটিতে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে অন্য দলের ফর্ম নকল করে এজেন্ট বসানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইএসএফ নেতৃত্ব। তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় বর্তমানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বারবার রুট মার্চ করছে বাহিনী।

Advertisements

আরও পড়ুন- ‘ঠ্যালায় না পড়লে বেড়াল গাছে ওঠে না!’ খিদিরপুরে বিস্ফোরক শুভেন্দু

Advertisements