রাত ১২টা পর্যন্ত চলল শুনানি, মঙ্গলবার ভোরে এল ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা!

কলকাতা: মঙ্গলবার ভোররাতে এক নজিরবিহীন তৎপরতা দেখা গেল নির্বাচন কমিশনে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে প্রকাশিত হল ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট (2nd Supplementary List)।…

কলকাতা: মঙ্গলবার ভোররাতে এক নজিরবিহীন তৎপরতা দেখা গেল নির্বাচন কমিশনে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে প্রকাশিত হল ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট (2nd Supplementary List)। শেষ দফার ভোটের মুখে দাঁড়িয়ে যে সমস্ত নামের ওপর আইনি জট ছিল, তার নিষ্পত্তি ঘটিয়ে এই তালিকা সামনে আনা হয়েছে।

Advertisements

রাতভর তৎপরতা

সূত্রের খবর, সোমবার রাত ১২টা পর্যন্ত যে সমস্ত নাম নিয়ে ট্রাইব্যুনালে শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, সেই নামগুলোকেই এই সাপ্লিমেন্টারি তালিকায় জায়গা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের ডেডলাইন মেনে মঙ্গলবার ভোরেই এই তালিকা প্রকাশ করা নিশ্চিত করে কমিশন। মূলত ভোটার তালিকায় নাম থাকা বা প্রার্থপদ সংক্রান্ত বিরোধ মেটাতেই এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

   

তালিকায় নাম কত?

কমিশন তালিকা প্রকাশ করলেও, এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে ঠিক কতজনের নাম রয়েছে, সেই সংখ্যাটি এখনও জনসমক্ষে আনা হয়নি। তবে ভোটের একদম শেষ লগ্নে এসে এই নামের নিষ্পত্তি হওয়ায় অনেক প্রার্থী বা ভোটারদের আইনি অনিশ্চয়তা কাটবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া মেনে স্বচ্ছতা বজায় রাখতেই সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শেষ দফার ভোটের আগে এই তালিকা প্রকাশের ফলে নির্বাচনী প্রক্রিয়ায় আর কোনও বড় বাধা থাকবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisements

আরও পড়ুন- ভোট আবহে দিনে দুপুরে হালিশহরে শুট আউট!

Advertisements