এবার কার ঝুলিতে ফুরফুরার ভোট? ফাঁস করলেন ত্বহা সিদ্দিকী

কলকাতা: বিধানসভা নির্বাচনে ফুরফুরা শরীফের ভোট কোন পক্ষে। জবাব দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। (Toha Siddiqui)তিনি একটি ভিডিও বার্তায় স্পষ্ট বলেছেন এবারের নির্বাচনে যারা সাম্প্রদায়িকতার ট্রাম্পকার্ড…

toha-siddiqui-furfura-vote-statement-bengal-election

কলকাতা: বিধানসভা নির্বাচনে ফুরফুরা শরীফের ভোট কোন পক্ষে। জবাব দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। (Toha Siddiqui)তিনি একটি ভিডিও বার্তায় স্পষ্ট বলেছেন এবারের নির্বাচনে যারা সাম্প্রদায়িকতার ট্রাম্পকার্ড খেলতে চেষ্টা করছে তাদের ভোট দেবেন না তারা। তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো মুসলিমদের শুধু ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে। ভোট এলেই বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় মুসলিম সংখ্যালঘুদের কিন্তু ভোট ফুরিয়ে গেলেই কার্যত তারা যে তিমিরে সেই তিমিরেই এমনটাই অভিযোগ করেছেন ত্বহা সিদ্দিকী।

Advertisements

এর আগেও কখনও তৃণমূল আবার কখনও বিজেপি কাউকেই ছেড়ে কথা বলেননি তিনি। আমডাঙার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীকে নিয়েও বিভিন্ন ভিডিও বার্তায়, সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্র বিন্দু হয়েছেন। আবার কখনও মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে তার মুখে। তাই ত্বহা সিদ্দিকীর এই মন্তব্যে ফের শুরু গুঞ্জন।

   

আরও দেখুনঃ ইভিএম বদলের ছক? মেদিনীপুরে স্ট্রং রুমের সামনে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার!

বিজেপি নেতৃত্বের মতে মুসলিমরা তাদের ভোট দেয়নি কখনও তাই তারা তাদের ভোটের আশা রাখেন না। আবার অনেকেই বলছেন ত্বহা তৃণমূলের দুর্নাম করলেও শেষমেশ তৃণমূলেই ভোট দেবেন তারা।ফুরফুরা শরীফের প্রভাব রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে রয়েছে, বিশেষ করে হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনার কিছু অংশে। ফলে এখানকার ধর্মীয় নেতাদের বক্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ত্বহা সিদ্দিকীর এই মন্তব্য তাই স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্বহা সিদ্দিকীর বক্তব্য সরাসরি কোনও নির্দিষ্ট দলকে সমর্থন না করলেও, তা ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের মধ্যে একটি নির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে সক্ষম হতে পারে এই মন্তব্য।

Advertisements

অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, সংখ্যালঘু ভোট তারা ঐতিহাসিকভাবে খুব একটা পায় না, তাই এই ধরনের মন্তব্যে তাদের খুব বেশি প্রভাব পড়বে না। আবার তৃণমূল শিবিরে অনেকেই মনে করছেন, ত্বহা সিদ্দিকী প্রকাশ্যে সমালোচনা করলেও শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকেই যাবে।

Advertisements