‘তরুণদের চাকরি, গরিবের রেশন খাচ্ছে অনুপ্রবেশকারীরা’! হাবড়ার থেকে আক্রমণ শাহের

হাবড়া: উত্তর দমদমের সভা শেষ করেই হাবড়ার জনসভায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানে পা রেখেই অনুপ্রবেশ এবং রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে শাসকদল তৃণমূল কংগ্রেসের…

Amit Shah infiltration warning

হাবড়া: উত্তর দমদমের সভা শেষ করেই হাবড়ার জনসভায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানে পা রেখেই অনুপ্রবেশ এবং রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর আরও চড়ালেন তিনি। একদিকে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার প্রতিশ্রুতি, অন্যদিকে ‘দিদির গুন্ডাদের’ চরম হুঁশিয়ারি, সব মিলিয়ে হাবড়ার মঞ্চ থেকে কার্যত রুদ্রমূর্তিতে দেখা গেল শাহকে।

Advertisements

অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা

বাংলাকে ‘অনুপ্রবেশকারী-মুক্ত’ করতে বিজেপিকে ভোট দেওয়ার জোরালো আবেদন জানান শাহ। তাঁর দাবি, অনুপ্রবেশকারীরা রাজ্যের যুবসমাজের চাকরি এবং গরিব মানুষের রেশন কেড়ে নিচ্ছে। পাশাপাশি দেশের সুরক্ষার ক্ষেত্রেও তারা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করছে।

   

তাঁর প্রতিশ্রুতি, “৫ তারিখ বিজেপির সরকার গড়ে দিন। ৬ তারিখ থেকে অনুপ্রবেশকারীদের পালানো শুরু হয়ে যাবে।” শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলেন অমিত শাহ৷

‘গুন্ডাদের উল্টো করে শায়েস্তা করব’ Amit Shah infiltration warning

আইনশৃঙ্খলা ও ব্যবসায়ীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে রাজ্যের শাসকদলকে নজিরবিহীন আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সকালে কলকাতার ব্যবসায়ীদের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁরা ‘মমতার গুন্ডাদের’ ভয় পাচ্ছেন।

Advertisements

এরপরই হাবড়াবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের উদ্দেশে শাহের কড়া হুঁশিয়ারি, “আমি হাবড়ায় দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখ (ভোটের দিন) ঘরের বাইরে বেরোবেন না। না হলে ৫ তারিখ উল্টো করে শায়েস্তা করব। অনেক হয়েছে, এখন পশ্চিমবঙ্গের ভোটারদের আর কেউ ভয় দেখাতে পারবেন না।”

দ্বিতীয় দফার ভোটের ঠিক মুখে শাহের এই ‘উল্টো করে শায়েস্তা’ করার মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Advertisements