ভোটের মুখে দল ভেঙে তৃণমূলে বিজেপির রাজ্য কমিটির সদস্য

নির্বাচনী আবহে দল বদল অব্যাহত। এবার ভাঙনের সুর বঙ্গ বিজেপিতে। বিজেপির রাজ্য কমিটির সদস্য জয়দেব চক্রবর্তী  (Joydeb Chakraborty) আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল…

joydeb-chakraborty-joins-tmc-from-bjp-bankura-ranibandh

নির্বাচনী আবহে দল বদল অব্যাহত। এবার ভাঙনের সুর বঙ্গ বিজেপিতে। বিজেপির রাজ্য কমিটির সদস্য জয়দেব চক্রবর্তী  (Joydeb Chakraborty) আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। (Joydeb Chakraborty)বাঁকুড়া জেলার রাণীবাঁধ এলাকায় নির্বাচনী সভায় জয়দেব চক্রবর্তী আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন।

Advertisements

জয়দেব চক্রবর্তী বাঁকুড়া জেলায় বিজেপির এক পরিচিত মুখ। রাজ্য কমিটির সদস্য হিসেবে তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি দলের অভ্যন্তরীণ কোন্দল, টিকিট বিতরণ নিয়ে অসন্তোষ এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ায় তিনি ক্রমশ হতাশ হয়ে পড়েন বলে জানা গেছে। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের দল। এখানে স্থানীয় সমস্যা, উন্নয়নের কাজগুলো সত্যিই হয়। আমি এখন থেকে রাণীবাঁধ ও আশেপাশের এলাকার মানুষের জন্য কাজ করব।”

   

আরও দেখুনঃ ভোটের মুখে দল ভেঙে তৃণমূলে বিজেপির রাজ্য কমিটির সদস্য

বাংলায় ভোটের আগে দলবদলের এই ধারা নতুন নয়। গত কয়েক মাসে বিজেপি থেকে একাধিক নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। আবার বিপরীতে অনেক তৃণমূল হেভিওয়েট চলে এসেছে বিজেপিতে। ক্রীড়া ব্যাক্তিত্ব লিয়েন্ডার পেজ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। ঠিক তেমনই স্বপ্না বর্মনের মত আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন।

সম্প্রতি পুরুলিয়াতে তৃণমূলের পদে থাকা কয়েকজন নেতা বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই দলবদলের পিছনে রয়েছে নির্বাচনে লড়াই করার টিকিট না পাওয়ার গ্লানি এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব, স্থানীয় ক্ষমতার সমীকরণ এবং ভবিষ্যতের রাজনৈতিক হিসেব-নিকেশ।

Advertisements
Advertisements