আইএসএলে প্রথম হার মুম্বাইয়ের, শীর্ষে ফেরার হাতছানি বাগানের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সুপার কাপের কোয়ার্টার ফাইনালের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে অনেক আগে থেকেই ইন্ডিয়ান সুপার লিগকে পাখির চোখ…

mumbai-city-fc-first-loss-fc-goa-isl-mohun-bagan-top-chance

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সুপার কাপের কোয়ার্টার ফাইনালের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে অনেক আগে থেকেই ইন্ডিয়ান সুপার লিগকে পাখির চোখ করেছিলেন পেট্র ক্র্যাটকি‌। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল লালিয়ানজুয়ালা ছাংতে’রা। একের পর এক ম্যাচে সহজেই আসছিল জয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসিকে। তারপর কেরালা ব্লাস্টার্স ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। মাঝে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে আটকে যেতে হয়েছিল।

Advertisements

আরও পড়ুন: বেঙ্গালুরুকে ঘরের মাঠে হারাল দিল্লি, দাপটে জিতল অক্ষরের দল

তারপর ইন্টার কাশী থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্টের মতো শক্তিশালী দলকে ও সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পরাজিত করতে খুব একটা সমস্যা হয়নি।‌ কিন্তু এবার থামল পেট্র ক্র্যাটকির ছেলেদের বিজয় রথ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে নেমেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। গোয়ায় মানোলো মার্কেজের ছেলেদের বিরুদ্ধে লড়াইটা যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানতেন মুম্বাই কোচ। তাই সবদিক মাথায় রেখেই তৈরি করেছিলেন দলকে।

   

আরও পড়ুন: মোহনবাগানে সাফল্যের ফর্মুলা মিলেছে, লখনউয়ে এখনও খুঁজছেন সঞ্জীব গোয়েঙ্কা

কিন্তু শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে পরাজিত হতে হয়ে মুম্বাই সিটি এফসিকে‌। এদিন গোয়া দলের হয়ে গোল করেন যথাক্রমে সাহিল টাভোরা এবং মুহম্মদ নেমিল। এই জয়ের সুবাদে ৯ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসলো এফসি গোয়া। অপরদিকে, আজ পয়েন্ট না পেলেও বাকিদের তুলনায় কিছুটা এগিয়ে আপাতত শীর্ষে থাকল মুম্বাই। তবে তাঁদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে গতবারের বিজয়ী দল তথা মোহনবাগান সুপার জায়ান্ট। পয়েন্ট অনুযায়ী আপাতত মুম্বাইয়ের থেকে ১ পয়েন্টের পার্থক্য রয়েছে বাগানের।

আগামীকাল তাঁদের পরবর্তী ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুর্বল নর্থইস্ট ইউনাইটেড। তাঁদের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে পারলেই ফের লিগের শীর্ষস্থানে চলে যাবে সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisements
Advertisements