বাংলায় বুলডোজার চালিয়ে ধুলোয় মেশান হবে ল্যান্ড-লাভ জিহাদ! হুঁশিয়ারি যোগীর

কোচবিহার: আগে হত দাঙ্গা, বুলডোজার চালিয়ে উত্তর প্রদেশ এখন চাঙ্গা। (Yogi Adityanath)মাথাভাঙায় বাংলার নির্বাচনী প্রচারে এসে আগুন ঝরানো বক্তৃতায় মন কাড়লেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী…

yogi-adityanath-bulldozer-remark-bengal-election-campaign

কোচবিহার: আগে হত দাঙ্গা, বুলডোজার চালিয়ে উত্তর প্রদেশ এখন চাঙ্গা। (Yogi Adityanath)মাথাভাঙায় বাংলার নির্বাচনী প্রচারে এসে আগুন ঝরানো বক্তৃতায় মন কাড়লেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট করে দেন উত্তর প্রদেশে অবৈধ নির্মাণ যেমন বুলডোজার দিয়ে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। ঠিক তেমনই বাংলায় বিজেপি এলে লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের উপর দিয়ে বুলডোজার চলবে। ধুলোয় মিশিয়ে দেওয়া দেওয়া হবে জিহাদিদের। সিন্ডিকেট রাজ থেকে মুসলিম তোষণ বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন এই সরকার মুসলিমদের ছাড়া আর কারুর কথা ভাবেনি। বিজেপি এলে এমনটা হবে না।

Advertisements

সভায় যোগী আদিত্যনাথ বলেন, “উত্তর প্রদেশে অবৈধ নির্মাণ, মাফিয়াদের দখলদারিত্ব যেভাবে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে, ঠিক সেইভাবেই বাংলায়ও ল্যান্ড জিহাদের অবৈধ দখলের উপর বুলডোজার চলবে। যারা গরিবের জমি দখল করে, সরকারি জমি জবরদখল করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ধুলোয় মিশিয়ে দেওয়া হবে এইসব জিহাদি কার্যকলাপ।” তিনি আরও যোগ করেন, লাভ জিহাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। মেয়েদের সম্মান রক্ষায় কোনো আপস করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।

   

আরও দেখুনঃ বারুদের স্তূপে কলকাতা! ভোটের ৫ দিন আগে রাজাবাজারে উদ্ধার ৬টি বন্দুক, কার্তুজ

বক্তৃতায় যোগীজি তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “এই সরকার শুধু মুসলিম তোষণ করেছে। সিন্ডিকেট রাজ চালিয়ে, একদলীয় দখলদারিত্ব করে গোটা বাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মুসলিমদের ছাড়া আর কারও কথা ভাবেনি। শিল্প নেই, চাকরি নেই, আইনশৃঙ্খলা বলে কিছু নেই। মা-বোনেরা নিরাপদ নয়।” তিনি দাবি করেন, বিজেপি সরকার এলে এই তোষণ রাজনীতির অবসান ঘটবে। সবার জন্য সমান ন্যায়, সবার জন্য উন্নয়ন এটাই হবে নতুন বাংলার স্লোগান।

যোগী আরও বলেন তৃণমূলের আমলে বাংলায় যে পরিমান গো হত্যা হয়েছে তা নক্কারজনক। রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু হয়ে গো হত্যায় প্রশ্রয় দেন কিন্তু বিজেপি এলে গো হত্যা বন্ধ হয়ে যাবে এমনটাই উঠে এসেছে যোগীর গলায়। তিনি নিজের রাজ্যের উদাহরণ দিয়ে বলেন উত্তর প্রদেশে আগে দাঙ্গা হত এখন বুলডোজার চলে তাই এখন উত্তর প্রদেশ চাঙ্গা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে প্রথম দফার নির্বাচনের আগে মাত্র ৪ দিন বাকি এই আবহে যোগীর উপস্থিতি মানুষের মনে নতুন আশার সঞ্চার করছে এবং নির্বাচনেও এর প্রভাব পড়বে এবং ব্যালট বক্সে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবে মানুষ।

Advertisements
Advertisements