তৃণমূলের সুজাতা মণ্ডল কোথায়? ছাব্বিশের ভোটে উধাও প্রার্থী

রানা দাস, কলকাতা: বছর সাতেক আগে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত নাম ছিল সুজিত মণ্ডল। তখন তিনি সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal) নামেও পরিচিত ছিলেন। বিজেপি…

sujata-mondal-khan-missing-tmc-politics-west-bengal-election-2026

রানা দাস, কলকাতা: বছর সাতেক আগে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত নাম ছিল সুজিত মণ্ডল। তখন তিনি সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal) নামেও পরিচিত ছিলেন। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা ২০২০ সালে তৃণমূলে নাম লেখান। তারপরেও তাঁকে ঘিরে কম চর্চা হয়নি। কিন্তু ছাব্বিশের ভোটে তিনি কোথায়? তৃণমূলের এই হেভিওয়েট নেত্রী কি হারিয়ে গেলেন?

Advertisements

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ! মোফাক্কেরুল সহ ৫০ জনকে NIA হেফাজতে নেওয়ার নির্দেশ

প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁয়ের সূত্রেই রাজনীতিতে পরিচিতি সুজাতার। কংগ্রেস বিধায়ক থেকে তৃণমূলের সাংসদ হন সৌমিত্র। সেটা ২০১৪ সাল। বছর পাঁচেক পর ছন্দপতন। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান বিষ্ণুপুরের সাংসদ। ২০১৯ সালে তাঁকে প্রার্থী করে বিজেপি। আইনি জটিলতায় তিনি বাঁকুড়া জেলায় ঢুকতে পারেননি। সৌমিত্রর হয়ে প্রচার করেন তাঁর স্ত্রী সুজাতা। তখন থেকেই শিরোনামে সুজাতা। সে বছর বিজেপির সাফল্যের পর পদ্ম শিবিরেও সুজাতার গুরুত্ব বাড়ে। বিজেপির শীর্ষস্তরের নেতাদের সঙ্গেও ওঠাবসা শুরু হয়।

   

আরও পড়ুন: যোগী দাওয়াই! মেয়েদের নিগ্রহ করা আসলাম-জুলফিকারকে হুইল চেয়ারে বসাল পুলিশ

সেই সুজাতা আচমকা তৃণমূলে নাম লেখান। একুশের ভোটে তাঁকে আরামবাগের প্রার্থী করে তৃণমূল। জিততে পারেননি। তেইশে একটি পঞ্চায়েত সমিতির সদস্য হন। এরপর চব্বিশে বড় লড়াই। ব্রিগেডের মঞ্চে বিষ্ণুপুরের প্রার্থী হিসেবে সুজাতা মণ্ডলের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরে স্বামী-স্ত্রীর জমজমাট লড়াই দেখেছিল বঙ্গবাসী। শেষ হাসি হাসেন বিজেপির সৌমিত্র খাঁ।

বিধানসভার পর লোকসভা ভোটেও হার। অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিলেন সুজাতা। ছাব্বিশের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় তিনি নেই। রাজনৈতিক কর্মসূচিতেও খুব একটা দেখা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতেও তাঁর রাজনীতি যেন ঝিমিয়ে গিয়েছে। এবার কি শেষের পথে রাজনীতিবিদ সুজাতা? তৃণমূলে যোগ দিয়ে কি তিনি ভুল করেছিলেন?

Advertisements
Advertisements