রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম

কলকাতা: আসন্ন নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকা নিয়ে বড়সড় আপডেট দিল নির্বাচন কমিশন। সোমবার গভীর রাতে প্রকাশিত জেলাভিত্তিক সংশোধিত তালিকায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে সব…

কলকাতা: আসন্ন নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকা নিয়ে বড়সড় আপডেট দিল নির্বাচন কমিশন। সোমবার গভীর রাতে প্রকাশিত জেলাভিত্তিক সংশোধিত তালিকায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে সব মিলিয়ে প্রায় ৯১ লক্ষ (৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫) ভোটারের নাম বাদ পড়েছে। শুধুমাত্র ‘বিবেচনাধীন’ তালিকা থেকেই বাতিল করা হয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম।

Advertisements

কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিবেচনাধীন ছিল। এর মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যাচাই-পর্ব শেষে এই তালিকা থেকে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে এবং বাকি প্রায় ২৭ লক্ষ নাম বাতিল করা হয়েছে। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকাতেও ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে বাতিলের সংখ্যা ৯০ লক্ষ ছাড়াল। তবে এখনও ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের ই-স্বাক্ষর প্রক্রিয়া বাকি থাকায়, এই বাতিলের সংখ্যা আগামীতে আরও সামান্য বাড়তে পারে।

   

জেলাভিত্তিক পরিসংখ্যানের খতিয়ান West Bengal voter list deletion

তালিকা থেকে নাম বাদ পড়ার নিরিখে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিসংখ্যান উঠে এসেছে উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদ থেকে। বিবেচনাধীন তালিকা থেকে নতুন করে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারির তালিকা ধরলে এই জেলায় মোট বাতিল নামের সংখ্যা ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯।

উত্তর ২৪ পরগনা জেলা থেকে নতুন করে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম বাদ গিয়েছে। সব মিলিয়ে এই জেলায় মোট বাতিলের সংখ্যা দাঁড়াল ১২ লক্ষ ৬০ হাজার ৯৬।

Advertisements

কলকাতা দক্ষিণ থেকে মোট ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ এবং কলকাতা উত্তর থেকে ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ জনের নাম বাদ পড়েছে। এছাড়া মালদহে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ এবং পূর্ব মেদিনীপুরে মোট ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে।

রাজনৈতিক মহলে চর্চা

উল্লেখ্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরুর আগে রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। নির্বাচন কমিশনের এই বিপুল সংখ্যক নাম বাতিলের পর রাজ্যের বর্তমান ভোটার বিন্যাস নিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে।

Advertisements