ভোটের ময়দানে নারীদের উপর অত্যাচার করলে ছাড় নয়, হুঁশিয়ারি মমতার

নির্বাচনের আবহে মহিলাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) । তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কারও পক্ষেই মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া…

Mamata Banerjee black money allegation

নির্বাচনের আবহে মহিলাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) । তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কারও পক্ষেই মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে মহিলাদের ভোটাধিকার নিয়ে কোনওরকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেই সতর্ক করেন তিনি।

Advertisements

সভা মঞ্চ থেকে মমতা (Mamata Banerjee) বলেন, “নাম কেটে অধিকার ছেঁটে কিছু করতে পারবেন না মোটা ভাই।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তিনি আরও বলেন, যদি কেউ ভোট দিতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে মহিলাদের সচেতন ও প্রস্তুত থাকতে হবে। তাঁর কথায়, “যদি কেউ ভোট আটকায়, মেয়েরা হাতে খিলের ঝাড়ু রাখুন। রাস্তা ঝাঁট দিতে দিতে যাবেন। কিন্তু অধিকার ছাড়বেন না।” মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদের নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন। ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কোনও প্রকার ভয় বা চাপের কাছে নতিস্বীকার করা চলবে না।

   

তিনি আরও অভিযোগ করেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। “সব খালি ভ্যানিশ করে দেবে। মানুষের গণতান্ত্রিক অধিকার ভ্যানিশ করলে ওদেরকে এ বার ভ্যানিশ করে দেবেন,”এই মন্তব্য করে তিনি বিরোধীদের বিরুদ্ধে সরব হন। তাঁর বক্তব্যে স্পষ্ট, ভোটাধিকার রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও কর্তব্য। মহিলাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিহারের একটি ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, সেখানে সিআরপিএফ এবং বিএসএফ-এর ডিজি জানিয়েছেন যে, মহিলাদের শরীরও চেক করা হবে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “এত সস্তা?” তাঁর এই মন্তব্যে তিনি বোঝাতে চান, মহিলাদের মর্যাদা এবং গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি।

 

Advertisements
Advertisements