নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

BSF Jawan: মুরুটিয়া থানার অধীন রানীনগর ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জোয়ান। Advertisements শনিবার ঘটনাটি ঘটেছে মুরুটিয়া…

BSF Jawan: মুরুটিয়া থানার অধীন রানীনগর ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জোয়ান।

Advertisements

শনিবার ঘটনাটি ঘটেছে মুরুটিয়া থানার অধীন রাণীনগর ক্যাম্পে। বিএসএফের ১১ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে ওই জোয়ানের নাম বৈভব আন্না মন্ডল,বয়স ৩৪ বছর , বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাও কি এলাকায়।

   

সূত্র মারফত জানতে পারা যায় যে এদিন সে ক্যাম্পে পাহারার সেন্টির দায়িত্ব দিলেন। সেই অবস্থাতে হাতে থাকা রাইফেলের নলা ঠোঁটের নিচে থেকে গুলি চালিয়ে দেয় সে নিজে। তাকে উদ্ধার করে বিএসএফ কর্মীরা করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisements