IPL 2026: নিষ্প্রভ বোলিং কলকাতার, রানের পাহাড় তাড়া করেও জয় মুম্বাই ইন্ডিয়ান্সের

রবিবার আইপিএল ২০২৬-এর (IPL 2026) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে পাঁচ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ…

mumbai-indians-beat-kkr-high-scoring-match-ipl-2026-rohit-tilak

রবিবার আইপিএল ২০২৬-এর (IPL 2026) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে পাঁচ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ পকেটে পুড়ল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

Advertisements

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ২২০ রান তোলে ৪ উইকেটে। এত বড় স্কোরের ভিত্তি গড়েন দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি ৪০ বলে ৬৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি চার ও ৫টি ছয়। এছাড়া অঙ্গকৃষ রঘুবংশীর ২৯ বলে ৫১ রানের ইনিংস ছিল প্রশংসনীয়। ওপেনার ফিন অ্যালেন ১৭ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন। ক্যামেরন গ্রিন করেন ১০ বলে ১৪ রান। শেষদিকে ফিনিশার রিঙ্কু সিং ২১ বলে ৩১ রান স্কোরকার্ড যোগ করেন। পাওয়ার প্লে-তেই কেকেআর দ্রত রান তোলে। মাঝে উইকেট পড়েলও পরে আবার স্কোর বৃদ্ধিতে গতি বাড়ায় নাইটরা।

   

উল্টোদিকে রান তাড়া করতে নেমে একটি চমকপ্রদ ইনিংস দর্শকদের উপহার দেন রোহিত শর্মা, তিলক ভর্মারা। এদিন ইনিংসের শুরুটা বেশ আক্রমনাত্মক মেজাজে শুরু করেন প্রাক্তন অধিনায়ক। তিনি ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যান। তাঁর ব্যাট থেকে এদিন ৬টি চার ও ৬টি ছক্কা আসে। অন্যদিকে রিয়ান রিকেলটন করেন অনবদ্য ৪৩ বলে ৮৩ রান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৮টি ছয়। সুর্যকুমার যাদব ৮ বলে ১৬ রান করেই সাজঘরে ফেরেন। তিলক ভর্মার সংগ্রহ ১৪ বলে ২০ রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সংগ্রহ ১১ বলে ১৮ রান নট আউট এবং নেমান ধীর ৫ রান করে নট আউট থাকেন।

এদিন মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনি ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া দলের হয়ে এদিন ১টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। তিনিও ৪ ওভার বল করে ৩৯ রান দেন। অন্যদিকে কলকাতার হয়ে এদিন ১টি করে উইকেট নেন বৈভব অরোরা, কার্তিক তিয়াগী, সুনীল নারিন। ব্যাটিংয়ে চমকে উঠলেও বোলিংয়ে গর্জে উঠতে পারেনি কেকেআর। তাই ম্যাচটি হারতে হল নাইটদের।

Advertisements
Advertisements