রাজ্যের মানুষের টাকায় সফ্টওয়ার কিনে বঞ্চনার অভিযোগ তৃণমূল সাংসদের

কলকাতা: বাংলার মানুষের ট্যাক্সের টাকায় সফ্টওয়ার কিনে সেখানকার মানুষদেরেকেই বঞ্চনা করছে নির্বাচন কমিশন। (Mahua Moitra)এমনটাই অভিযোগ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ২৩ তারিখ মধ্য…

mahua-moitra-voter-list-allegation-election-commission-software-issue

কলকাতা: বাংলার মানুষের ট্যাক্সের টাকায় সফ্টওয়ার কিনে সেখানকার মানুষদেরেকেই বঞ্চনা করছে নির্বাচন কমিশন। (Mahua Moitra)এমনটাই অভিযোগ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ২৩ তারিখ মধ্য রাতে সাপ্লিমেন্টারি লিস্ট বের করেছে নির্বাচন কমিশন। মহুয়া অভিযোগ করেছেন মাঝে রাতে অনেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সাপ্লিমেন্টারি তালিকায় নিজেদের নাম খোঁজার চেষ্টা করেন, কিন্তু প্রথমেই নাম খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষই দেখেন তাদের নাম তালিকায় বিচারাধীন অবস্থাতেই রয়েছে।

Advertisements

তারপর তারা মহুয়াকে ফোন করে এই ব্যাপারে অভিযোগ জানায়। তবে কিছুক্ষন পর আবার নামের তালিকা চেক করতে গিয়ে দেখা যায় সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম রয়েছে। তবে প্রথমে কেন এই ভুল তথ্য দিল নির্বাচন কমিশনের ওয়েবসাইট? মহুয়া একটি ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশন যে সফ্টওয়ার ব্যবহার করছে তা বাংলার মানুষের ট্যাক্সের তাকে কেনা, কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষকে বঞ্চনা করছে তারা।

   

আরও দেখুনঃ তেলের অভাব স্রেফ গুজব! পেট্রোল-ডিজেলের জোগান নিয়ে স্বস্তির বার্তা বিপিসিএল-এর

এমনিতেই SIR শুনানিতে প্রথম দফায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার জন। নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে ‘বিবেচনাধীন’ (under adjudication) তালিকায় রাখা হয়েছিল। পরবর্তী পর্যায়ে শুনানির সময় প্রায় ৫ লক্ষ ভোটার হাজির হননি। ফেব্রুয়ারি মাসের শেষ দিকের হিসাব অনুযায়ী, প্রায় ৬ লক্ষ ৬১ হাজার নাম বাদ পড়ার একটি প্রাথমিক তালিকা তৈরি হয়েছিল। ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে এই ৬০ লক্ষ বিবেচনাধীন নামের মধ্যে প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে।

মূলত মৃত ভোটার, ডুপ্লিকেট নাম এবং তথ্য যাচাইয়ের সময় শুনানিতে অনুপস্থিত থাকায় এই নামগুলো বাদ দেওয়া হয়েছে। এই SIR প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা প্রায় ৭.৬৬ কোটি থেকে কমে ৭.০৪ কোটিতে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়া এবং এই SIR এ ব্যবহার হওয়া সফ্টওয়ার নিয়েই অভিযোগ তুলেছেন তৃণমূল সংসদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলার মানুষের ট্যাক্সের তাকে কেন সফ্টওয়ার দিয়েই তাদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে।

Advertisements

Advertisements