এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মোদীর

নয়াদিল্লি: দেশে এলপিজি বা রান্নার গ্যাসের (LPG) পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি জানান, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক তৈরি…

নয়াদিল্লি: দেশে এলপিজি বা রান্নার গ্যাসের (LPG) পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি জানান, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ এই ধরনের কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি৷

Advertisements

বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনএক্সটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এলপিজি নিয়ে অযথা ভয় ছড়ানোর কোনও প্রয়োজন নেই৷ কিছু মানুষ এলপিজি পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন৷ এতে তারা শুধু নিজেদের উদ্দেশ্যই প্রকাশ করছেন না, দেশেরও ক্ষতি করছেন৷”

   

এদিন এলপিজি সিলিন্ডারের কালোবাজারি নিয়েও কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী৷ তাঁর বক্তব্য, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে গ্যাস সিলিন্ডার মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করার চেষ্টা করছে৷ এই ধরনের বেআইনি কাজ রুখতে রাজ্য সরকারগুলিকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

মোদীর কথায়, “কালোবাজারি এবং মজুতদারদের বিরুদ্ধে রাজ্য প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। নজরদারি বাড়াতে হবে যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় না পড়েন। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত এবং অস্থিরতা চলছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। তার প্রভাব বিভিন্ন দেশের জ্বালানি সরবরাহেও পড়ছে।

Advertisements

তবে এই পরিস্থিতিতে আতঙ্ক নয়, বরং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দল, সংবাদমাধ্যম, যুব সমাজ এবং সাধারণ মানুষ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন বৈশ্বিক সঙ্কটের মাঝেও ভারতের দিকে বিশ্বের নজর রয়েছে। তাঁর মতে, ভারতের উন্নয়নের গতি এবং স্থিতিশীলতা আন্তর্জাতিক মহলে দেশের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে।

Advertisements