বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, পোস্টার ঘিরে চাঞ্চল্য

দাশপুর: এবার বিজেপি নেতার (BJP Leader) বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠল৷ ঘটনায় পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে৷ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷…

দাশপুর: এবার বিজেপি নেতার (BJP Leader) বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠল৷ ঘটনায় পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে৷ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর ১ নম্বর ব্লকের কলোড়া এলাকায় বিজেপি নেতা তপন দত্তর নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে অভিযোগ করা হয়েছে, চাকরি করে দেওয়ার নামে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে তপন দত্তকে।

   

ভোটের আগেই এই ধরনের পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন? বিরোধীদের কাজ নাকি দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জের তা নিয়েও জল্পনা চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। যদিও এই বিষয়ে বিজেপি নেতা তপন দত্তর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Advertisements
Advertisements