টানা বৃদ্ধির পর ধস! কলকাতায় সোনার দামে বড় পরিবর্তন?

মাত্র কিছুদিন আগেই এক ধাক্কায় প্রায় দু’লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল হলুদ ধাতুর দর। সেই অস্বাভাবিক ঊর্ধ্বগতির পর এবার খানিকটা সংশোধন দেখা গেল দামে। নতুন…

Gold Turns Dearer on December 29, Here’s What You’ll Pay Now

মাত্র কিছুদিন আগেই এক ধাক্কায় প্রায় দু’লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল হলুদ ধাতুর দর। সেই অস্বাভাবিক ঊর্ধ্বগতির পর এবার খানিকটা সংশোধন দেখা গেল দামে। নতুন বাজেট পেশ হওয়ার পর থেকেই বাজারে চমক কমতে শুরু করেছে সোনা (Gold Price) ও রূপোর দাম। গতকালের তুলনায় আজ, বুধবার ১১ ফেব্রুয়ারি, সামান্য হলেও কমেছে সোনার দর। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে।

Advertisements

গত কয়েক সপ্তাহে যে হারে সোনার দাম(Gold Price) বেড়েছিল, তাতে বিয়ে-সহ নানা সামাজিক অনুষ্ঠানের আগে অনেকেই চিন্তায় পড়েছিলেন। গয়না কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন বহু পরিবার। তবে সাম্প্রতিক এই দামের পতন ক্রেতাদের জন্য ইতিবাচক বার্তা বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা। আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম (Gold Price) দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৫১০ টাকা। গতকালের তুলনায় সামান্য কম হলেও এই দামে কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে যাঁরা বিয়ের মরশুমে গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ।রাজধানী দিল্লিতেও একই ছবি। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৪৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৮ হাজার ৬৬০ টাকা।

   

 

Advertisements