ভোটের আগে সৌমেন মহাপাত্রর নিরাপত্তা তুলে নিল প্রশাসন, গুঞ্জন তমলুক জুড়ে

তমলুক: তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নিরাপত্তায় কাঁটছাট! পুলিশ সূত্রের খবর, সৌমেনের পাঁশকুড়া শহরের বাড়ি থেকে ৬ জন পুলিশ কর্মীকে প্রত্যাহার…

তমলুক: তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নিরাপত্তায় কাঁটছাট! পুলিশ সূত্রের খবর, সৌমেনের পাঁশকুড়া শহরের বাড়ি থেকে ৬ জন পুলিশ কর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া, তাঁর পুলিশের দেওয়া ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিককেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌমেন।

Advertisements

বর্তমানে তাঁর নিরাপত্তা রক্ষী হিসেবে কলকাতা পুলিশের দু’জন এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। বিধানসভা ভোটের মুখে শাসক দলের বিধায়কের এ ভাবে নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

   

সৌমেন বর্তমানে তমলুকের বিধায়ক ছাড়াও বিধানসভার ‘লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির’ চেয়ারম্যান। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও তিনি ‘পাইলট কার’-সহ নিরাপত্তা পান। কিন্তু এখন তাঁর বাড়ির এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। সৌমেন বাবু বলেন, ‘‘কেন তোলা হয়েছে আমি জানিনা? যা বলার আমি দলকে জানিয়েছি আগামী ১২ তারিখ যা বলার সংবাদমাধ্যমকে জানাবো৷’’

Advertisements