দোলাচলের পর থামল সোনার দাম! আজ কলকাতায় কত?

সপ্তাহের শুরুতে সোনা ও রুপোর দামে (Gold Price) বড়সড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছিল। কখনও হঠাৎ দাম বেড়েছে, আবার কখনও আচমকা দরপতনে চিন্তায় পড়েছেন বিনিয়োগকারী থেকে…

Volatility Ends as Gold Prices Hold Steady in Kolkata

সপ্তাহের শুরুতে সোনা ও রুপোর দামে (Gold Price) বড়সড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছিল। কখনও হঠাৎ দাম বেড়েছে, আবার কখনও আচমকা দরপতনে চিন্তায় পড়েছেন বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। তবে সেই দোলাচলের মাঝেই স্বস্তির খবর  রবিবার, ৮ ফেব্রুয়ারি বাজারে সোনা ও রুপোর দামে কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরে এসেছে।

Advertisements

অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর দামে(Gold Price) । তার জেরেই সপ্তাহের শুরুতে সোনা-রুপোর বাজারে অস্থিরতা দেখা যায়। তবে সপ্তাহের শেষে এসে সেই চাপ অনেকটাই কমেছে, যার প্রভাব পড়েছে খুচরো বাজারে। আজ সোমবার ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৫৬,৬০০ টাকা। একই সঙ্গে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ১,৪৩,৫৫০ টাকা। টানা ওঠানামার পর এই দামকে আপাতত স্বস্তিজনক বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিশেষ করে যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের জন্য এটি কিছুটা হলেও সুবিধার সময় বলে ধরা হচ্ছে।

   

প্রতি কেজি রুপোর দাম (Gold Price) দাঁড়াচ্ছে প্রায় ২,৮৫,০০০ টাকা। শিল্পক্ষেত্রের চাহিদা ও আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার কারণেই রুপোর দামে এই পরিবর্তন বলে মত বিশেষজ্ঞদের। কলকাতার বাজারে আজ, অর্থাৎ সোমবার, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৬,৬০০ টাকাই রয়েছে।

 

Advertisements
Advertisements