উচ্চ মাধ্যমিকে সেমিস্টার বাতিলের দাবি, শিক্ষার্থীদের স্বার্থে এআইডিএসও আন্দোলন

পূর্ব মেদিনীপুর: শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিতে আজ এআইডিএসও (AIDSO) পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটি একটি প্রতিবাদ মিছিল ও জেলা শিক্ষা অফিস …

পূর্ব মেদিনীপুর: শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিতে আজ এআইডিএসও (AIDSO) পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটি একটি প্রতিবাদ মিছিল ও জেলা শিক্ষা অফিস   অভিযানের আয়োজন করে।

Advertisements

এআইডিএসও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘‘ভোটের সময় শিক্ষা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী রাখা যাবেনা,স্কুল শিক্ষায় সেমিস্টার বাতিল,সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর অঙ্গীকার নিয়ে একটি প্রতিবাদ মিছিল ও ডি আই অফিস অভিযান করল এআইডিএসও পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটি।’’

   

তিনি আরও বলেন, ‘‘উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম পরীক্ষার্থীদের ক্ষতি করছে,অবিলম্বে সেমিস্টার বন্ধ,এবং ভোটের সময় স্কুলে স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা যাবেনা এতেও ক্ষতি হবে ছাত্রছাত্রীদের এই দাবিতে আজ ডি আই অফিস অভিযান করল এআইডিএসও ,তাদের দাবি মানা না হলে উচ্চতর আন্দোলনের হুমকিও দিলেন তারা।’’

Advertisements