‘পালানোর পথ বন্ধ’! সুপ্রিম রায়ের পর নবান্নকে চরম হুঁশিয়ারি ভাস্করের, আন্দোলন চলবে রাজপথেই

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ…

bhaskar ghosh on sc da verdict

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে। এই জয়কে হাতিয়ার করেই এবার সুর চড়িয়েছেন আন্দোলনকারী নেতা ভাস্কর ঘোষ। তাঁর সাফ কথা, “হকের টাকা বুঝে না পাওয়া পর্যন্ত পথ ছাড়বে না সংগ্রামী যৌথ মঞ্চ।”

Advertisements

বাজেটে প্রভিশন রাখার দাবি

সুপ্রিম রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভাস্কর ঘোষ রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকের রাজ্য বাজেটেই ডিএ-র জন্য প্রয়োজনীয় বরাদ্দ বা প্রভিশন রাখতে হবে। যদি বাজেটে সেই সংস্থান না থাকে, তবে ফের পথে নেমে বৃহত্তর আন্দোলনে নামবে সরকারি কর্মচারীরা।” তিনি আরও যোগ করেন, “রাজ্য সরকারের পালানোর সব পথ এবার বন্ধ করা হবে। ডিএ দিতেই হবে।”

   

শুধু বাংলা নয়, নজর দেশজুড়ে bhaskar ghosh on sc da verdict

ভাস্কর ঘোষের দাবি, এই রায়ের প্রভাব শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা দেশের সরকারি কর্মচারীদের অধিকার রক্ষায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে। তাঁর মতে, ডিএ কর্মচারীদের আইনি অধিকার এবং এই রায়ের ফলে পরোক্ষভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হবেন। তিনি মনে করিয়ে দেন, সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে ৪ সদস্যের কমিটি গড়ে দিয়েছে, তারা ১৫ মে-এর মধ্যে রিপোর্ট জমা দেবে। ফলে সরকার চাইলেও আর বিষয়টি এড়িয়ে যেতে পারবে না।

সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন

রাজ্য সরকারের ‘আর্থিক সংকট’-এর যুক্তিকেও এদিন নস্যাৎ করে দিয়েছেন ভাস্কর ঘোষ। তাঁর দাবি, “রাজ্যের আর্থিক অবস্থা মোটেও খারাপ নয়। যদি ক্লাবগুলিকে দেদার টাকা দেওয়া যায়, তবে কর্মচারীদের হকের টাকা কেন দেওয়া হবে না? ক্লাবকে টাকা দেওয়া পরিকাঠামোয় বিনিয়োগ নয়।”

Advertisements

লড়াই চলবে রাজপথে

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শহিদ মিনারের পাদদেশে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মচারীরা। আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের এই রক্ষাকবচ পাওয়ার পরও এখনই আন্দোলন থেকে সরতে নারাজ যৌথ মঞ্চ। বরং আদালত গঠিত কমিটির নজরদারিতে বকেয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন ভাস্কর ঘোষ।

বাজেটের ঠিক আগে সুপ্রিম কোর্টের এই ‘অর্ডার’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর যে প্রবল চাপ সৃষ্টি করল, তাতে কোনো সন্দেহ নেই। এখন দেখার, আজ বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতায় ডিএ নিয়ে কোনো জাদুকরী ঘোষণা থাকে কি না।

Advertisements