ভবানীপুর থেকে বাদ ৪৭ হাজার ভোটারের নাম, শুভেন্দুর নন্দীগ্রামে বাদ কত?

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজ শেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হলো রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। তবে সকাল থেকে অনলাইনে নিজের নাম…

voters deleted in nandigram

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজ শেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হলো রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। তবে সকাল থেকে অনলাইনে নিজের নাম খুঁজতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অতিরিক্ত ভিড়ের চাপে বারবার ক্র্যাশ করছে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট। সার্ভার বিভ্রাটের মাঝেই বিধানসভা কেন্দ্র অনুযায়ী দফায় দফায় এই তালিকা প্রকাশ করছে কমিশন।

Advertisements

নজরে দুই হেভিওয়েট কেন্দ্র: ভবানীপুর ও নন্দীগ্রাম

গোটা রাজ্যের নজর ছিল মূলত দুটি হাই-প্রোফাইল কেন্দ্রের দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম। ভুয়ো ভোটার বা মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে এবার যে কমিশন কড়া পদক্ষেপ করেছে, তার প্রমাণ মিলেছে এই দুই কেন্দ্রের পরিসংখ্যানেই। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই দুই কেন্দ্র মিলিয়ে প্রায় ৫৮ হাজার নাম তালিকা থেকে বাদ পড়েছে।

   

মুখ্যমন্ত্রীর খাসতালুক তথা দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে বাদ গিয়েছে মোট ৪৭,১১১ জন ভোটারের নাম।অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে ভোটার তালিকা থেকে কাটা গিয়েছে ১০,৯৯৪ জনের নাম।

ওয়েবসাইটে চরম বিভ্রাট voters deleted in nandigram

সামনেই নির্বাচন, তাই চূড়ান্ত তালিকায় নিজের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা নিয়ে ভোটারদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু সকাল থেকে নির্বাচন কমিশনের পোর্টালে ঢুকতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন নাগরিকরা। একসঙ্গে বহু মানুষ পোর্টালে লগ-ইন করার চেষ্টা করায় সার্ভার ডাউন হয়ে যাচ্ছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisements
Advertisements