মধ্যবিত্তের মুখে হাসি, সোনার দাম কমল শহর কলকাতায়?

কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণার পরেই সোনার দামে হঠাৎ বড়সড় পতন! গত বছর থেকেই সোনার দাম (Gold Price) ছিল উর্ধ্বমুখী ছিল। সোনার দাম এক ধাক্কায় প্রায়…

Gold Price Correction Brings Relief to Kolkata’s Middle Class

কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণার পরেই সোনার দামে হঠাৎ বড়সড় পতন! গত বছর থেকেই সোনার দাম (Gold Price) ছিল উর্ধ্বমুখী ছিল। সোনার দাম এক ধাক্কায় প্রায় দু’লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখানে নতুন বাজেট পেশ হওয়ার পর থেকেই বাজারে দেখা গেল স্বস্তির ছবি। লাগাতার ঊর্ধ্বগতির পর এবার সোনার দামে হু হু করে পতন হয়েছে।

Advertisements

একনজরে দেখে নেওয়া যাক আজ, বুধবার ৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন মহানগরে সোনার দামGold Price) কত কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে এক লক্ষ ৪৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম Gold Price) দাঁড়িয়েছে এক লক্ষ ৬০ হাজার ৫৩০ টাকা। গত কয়েক সপ্তাহের তুলনায় এই দাম যথেষ্ট কম বলেই মনে করছেন ব্যবসায়ীরা। দিল্লির বাজারেও প্রায় একই ছবি। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম Gold Price) এক লক্ষ ৪৭ হাজার ৩০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬০ হাজার ৬৮০ টাকা। রাজধানীর বাজারে এই পতনের জেরে গয়নার দোকানগুলিতে ক্রেতাদের আনাগোনা কিছুটা বাড়তে শুরু করেছে বলে জানা যাচ্ছে।

   

গয়না ব্যবসায়ীদের মতে, যদি এই দামের Gold Price) ধারা কিছুদিন স্থিতিশীল থাকে, তাহলে বাজারে চাহিদা আরও বাড়তে পারে। বিশেষ করে বিয়ের মরশুম সামনে থাকায় সোনার দামের এই পতন ব্যবসার জন্য ইতিবাচক হতে পারে। অনেক ক্রেতাই অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের, আর এখন সেই সুযোগ এসেছে বলেই মনে করছেন অনেকে।

 

Advertisements

 

Advertisements