SIR প্রতিবাদে ভোট বয়কট করবেন কি? স্পষ্ট করলেন মমতা

নয়াদিল্লি: রাজ্যে অরাজকতার অভিযোগ। SIR আবহে BLO দের মৃত্য এবং হিয়ারিং সংক্রান্ত হয়রানি (Mamata Banerjee)। এই জাতীয় অভিযোগ নিয়েই দিল্লি সফরে গিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে…

mamata-banerjee-sir-protest-election-commission-delhi

নয়াদিল্লি: রাজ্যে অরাজকতার অভিযোগ। SIR আবহে BLO দের মৃত্য এবং হিয়ারিং সংক্রান্ত হয়রানি (Mamata Banerjee)। এই জাতীয় অভিযোগ নিয়েই দিল্লি সফরে গিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে আছেন অভিষেক এবং কল্যাণ বন্দোপাধ্যায়। আর আছেন মৃত BLO দের পরিবার এবং মৃত বলে দাগিয়ে দেওয়া জীবন্ত ভোটাররা। আজ ২ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনে গিয়ে SIR সংক্রান্ত হয়রানির অভিযোগ জানান মমতা বন্দোপাধ্যায়।

Advertisements

কিন্তু বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েই তিনি বলেন নির্বাচন কমিশনের তরফ থেকে খারাপ ব্যবহার করা হয়েছে। কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। বিজেপি শাসিত রাজ্য গুলিতে SIR র কড়াকড়ি কেন সে বিষয়েও কমিশনের মুখে কুলুপ বলে অভিযোগ করেছেন মমতা। সাংবাদিক সম্মেলনে ভোট বয়কট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা ভোট বয়কট করার মত বোকামির কাজ করব না।

   

‘১৬ জুন ভুলবে না চিন’, গালওয়ান নিয়ে ভারতীয় সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা

আমরা লড়াই করে বাংলা জিতে নেব। আগামীকাল ফের নির্বাচন কমিশন যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আবার আগামীকালই সুপ্রিম কোর্টে ফাইল চুরির এবং ইডির কাজে হস্তক্ষেপ করার মামলার শুনানির দিন। সুতরাং আগামীকাল একদিকে কমিশন অভিযান এবং অন্যদিকে সুপ্রিম শুনানি ঘিরে উত্তেজনা থাকবে তুঙ্গে। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ আনুযায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ ভাবে বিজেপির তোতাপাখীতে পরিণত হয়েছে এবং তাদের নির্দেশেই সাধারণ মানুষের উপর SIR র নাম করে অত্যাচার চলছে।

তিনি আরও অভিযোগ করেন যে বাংলাকে টার্গেট করেছে বিজেপি এবং বিজেপি চায় না বাংলায় শান্তিপূর্ণ ভোট হোক। তারা চায় রাষ্ট্রপতি শাসন এমনটাই অভিযোগ মমতার। তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে স্পষ্ট ভাষায় বলেন যে বাংলাকে কোনও ভাবেই তিনি রাষ্ট্রপতি শাসন হতে দেবেন না এবং ভোট বয়কটের মত বোকামির কাজ করবেন না। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সেই শক্তি আছে যে তারা নির্বাচনে লড়ে বাংলাকে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবে।

Advertisements
Advertisements