দু’লাখের দোরগোড়ায় সোনা! কলকাতায় হলুদ ধাতু কত হল জানেন?

প্রতিদিনই সোনার দাম (Gold Price) বেড়েই চলেছে। সেই সঙ্গে জোরকদমে চলছে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সেখানে সোনার জিনিস তো রয়েইছে। চলতি সপ্তাহের শুরু থেকেই…

Gold Prices Hover Near 2 Lakh, Check Kolkata’s Current Rates

প্রতিদিনই সোনার দাম (Gold Price) বেড়েই চলেছে। সেই সঙ্গে জোরকদমে চলছে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সেখানে সোনার জিনিস তো রয়েইছে। চলতি সপ্তাহের শুরু থেকেই উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত সপ্তাহের শেষ দিকে হঠাৎ এক লাফেযাওয়া সোনার দাম এখনও স্থিতিশীল না থেকে নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ, ২৮ জানুয়ারি বুধবারও দেশের বিভিন্ন শহরে হলুদ ধাতুর দাম আগের তুলনায় প্রায় একই রকমভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষত কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার বর্তমান দামের কারণে মধ্যবিত্তের জন্য এই সময়টি যথেষ্ট চাপপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম (Gold Price) দাঁড়িয়েছে এক লক্ষ ৫১ হাজার ৪০০ টাকা। একদিকে যেমন ক্রেতারা এই মূল্যে সোনা(Gold Price) কিনতে চিন্তিত, তেমনই গয়নার ব্যবসায়ীরা ক্রেতা সংকট এবং দাম বাড়ার প্রভাব নিয়ে মাথা ঘামাচ্ছেন। ২৪ ক্যারাট সোনার দামও প্রায় সমান মাত্রায় বৃদ্ধি পেয়েছে। কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার বর্তমান দাম ১,৬৫,১৭০ টাকা। প্রধান নগরীগুলোর বাজারেও একই ধারা লক্ষ্য করা গেছে। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৫১,৫৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৬৫,৩০০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারাট সোনার দাম (Gold Price) ১,৫১,৪০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৬৫,১৭০ টাকা। অর্থাৎ দেশের বড় শহরগুলোতে সোনার দাম এক ধরণের সমান্য ওঠানামা ছাড়াই উচ্চ অবস্থায় রয়েছে।

   

গয়নাবাজারে ব্যবসায়ীরা জানাচ্ছেন, ক্রেতারা দাম বেশি হওয়ায় বড় পরিমাণে ক্রয় করতে অনিচ্ছুক। ফলে ছোট ছোট ক্রয় বৃদ্ধি পাচ্ছে, বড় ক্রয় কমে গেছে।

 

Advertisements
Advertisements