ডার্বির উন্মাদনায় ফুটছে শহর, সমর্থকদের জন্য বাড়ছে পরিবহন পরিষেবা

যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণের আগে টিকিটের হাহাকার। সমর্থকদের সুবিধায় বাস, মেট্রো ও ফেরি পরিষেবা বাড়ানোর প্রস্তুতি।

kolkata-derby-extra-transport-service-mohun-bagan-east-bengal

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে একটা দিন। তারপরেই রবিবার সন্ধ্যায় আইএসএলের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। যেখানে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। তবে অন্যান্য ডার্বির তুলনায় এর তাৎপর্য বহু গুণ বেশি। আসলে ইন্ডিয়ান সুপার লিগে দুই প্রধানের বর্তমান অবস্থান ও পরিসংখ্যানের দিকে নজর রাখলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু। এই ম্যাচের মধ্যে দিয়েই কার্যত চূড়ান্ত হয়ে যেতে চলেছে টুর্নামেন্টের বিজয়ী দলের নাম।

Advertisements

আরও পড়ুন: ডার্বিতেই আইএসএল ট্রফির ভাগ্য নির্ধারণ! উত্তাপে ফুটছে ময়দান!

কাজেই নিজেদের সবটা উজাড় করে দিয়ে চূড়ান্ত সাফল্য পেতে চাইবেন সার্জিও লোবেরা‌ থেকে শুরু করে অস্কার ব্রুজোরা। তবে লড়াই অনেকটাই কঠিন দুই প্রধানের কাছেই। একদিকে যেমন রয়েছে সেটপিসের খরা, তার পাশাপাশি দুর্বল ইন্টার কাশীর কাছে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্সের মতো ফুটবলারদের আটকে যাওয়া বাড়তি চিন্তায় রাখছে বাগানের হেডস্যারকে। অন্যদিকে, নাওরেম মহেশ সিং থেকে শুরু করে সাউল ক্রেসপোর মতো ফুটবলারদের ছিটকে যাওয়া অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে লাল-হলুদ ব্রিগেডকে।

   

আরও পড়ুন: গাড়ওয়ালের বিরুদ্ধে শীর্ষস্থান মজবুত করতে নামছে ইস্টবেঙ্গলের মেয়েরা

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদের অনুপস্থিতি যে প্রভাব ফেলবে সেটা ভালো মতোই আন্দাজ করতে পারছেন অস্কার। তবুও সীমিত শক্তি নিয়েই লড়াই করতে নামবে ইস্টবেঙ্গল। অপরদিকে জেমি ম্যাকলারেনের দিকে নজর থাকবে আপামর বাগান জনতার। গত কয়েকদিন আগেই এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে ছাড়া হয়েছিল মোট ৬৩ হাজার টিকিট। যার অধিকাংশই এখন প্রায় শেষের দিকে। কাজেই টিকিটের হাহাকার যে থাকবেই সেটা স্পষ্ট। বিশেষ সূত্র মারফত খবর, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখেই নাকি অতিরিক্ত পরিবহন পরিষেবার ব্যবস্থা থাকছে রবিবার রাতে।

আরও পড়ুন: I-league: শিলংয়ের আক্রমণ বনাম রাজস্থানের রক্ষণ, জিতবে কোন দল?

এক্ষেত্রে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মেট্রো ও ফেরি পরিষেবার সময় ও বাড়ানো‌ হতে চলেছে বলেই জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত কাদের দখলে যায় এবারের এই ইন্ডিয়ান সুপার লিগ এখন সেটাই দেখার।

Advertisements
Advertisements