রায়ানের দুরন্ত গোলে পানামার বিরুদ্ধে এগিয়ে ভারত, ১-০ ব্যবধানে লিড

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ফিফা ফ্রেন্ডলী ম্যাচে পানামার বিরুদ্ধে নেমেছে ভারত। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে ১-০ গোলে এগিয়ে রয়েছে…

IND vs Panama-rayan-goal-india-lead-1-0

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ফিফা ফ্রেন্ডলী ম্যাচে পানামার বিরুদ্ধে নেমেছে ভারত। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে ১-০ গোলে এগিয়ে রয়েছে খালিদ জামিলের ছেলেরা। গোল পেলেন রায়ান উইলিয়ামস। ব্লু-টাইগার্সদের অনবদ্য ফুটবল নিঃসন্দেহে মন জয় করছে দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের। কিছুক্ষণ পরেই শুরু হবে ম্যাচের দ্বিতীয়ার্ধ। সেখানে ও এই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ থাকবে সকলের।

Advertisements

বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই কান্তিরাভার বুকে প্রভাব ফেলতে তৎপর থেকেছে ভারতীয় ফুটবল দল। সুযোগ বুঝেই মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে গোলের মুখ খুলতে মরিয়া হয়ে উঠতে শুরু করেছিলেন আশিক কুরুনিয়ানরা। তবে আটকে যেতে হচ্ছিল বারংবার। তবে ৪১ মিনিটের মাথায় রায়ান উইলিয়ামসের দৌলতে লিড ছিনিয়ে নেয় ভারত। যেটা নিঃসন্দেহে খুশি করেছে ফুটবলপ্রেমীদের। তার পরে ও বেশ কয়েকবার আক্রমণ সংগঠিত হলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।

   

প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটের পর অতিরিক্ত দুই মিনিট সময় সংযুক্ত হয়েছিল ম্যাচ রেফারির তরফে। তবে বজায় রয়েছে ১-০ গোলের ব্যবধান। দ্বিতীয়ার্ধে তা বাড়াতে চাইবেন মনবীর সিং থেকে শুরু করে বিক্রম প্রতাপরা।

Advertisements

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Advertisements