সায়ন সেনগুপ্ত, কলকাতা: দেশের প্রথম ডিভিশন লিগের শক্তিশালী দল গুলির একটি ওডিশা এফসি (Odisha FC)। তবে আগের কয়েক সিজনে খুব একটা আহামরি ফুটবল খেলেনি জগন্নাথের রাজ্যের এই দলটি। পরবর্তীতে দেশের প্রথম স্তরের লিগ টুর্নামেন্ট আয়োজন ঘিরে নানা সমস্যা দেখা দেওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছিল দলটি।
যারফলে বাধ্য হয়েই নিজেদের খেলোয়াড়দের অন্যত্র লোন ডিলের মধ্য দিয়ে পাঠাতে হয়েছিল ওডিশাকে। শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজিত হলেও কমানো হয়েছিল ম্যাচের সংখ্যা। যারফলে তড়িঘড়ি করে দল গঠনের কাজ সম্পন্ন করেছিল একবারের সুপার কাপ জয়ীরা। তবে এবার বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ওডিশা। যারফলে শেষ কয়েক মাসে দলবদলের বাজারে বারংবার উঠে এসেছে এই ফুটবল ক্লাবের নাম।
কিছুদিন আগেই তাঁরা দলে টেনেছিল বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজেকে। যেটা নিঃসন্দেহে ছিল বিরাট বড় চমক। তারপর জর্জিয়ার এক মিডফিল্ডারকে সই করায় এই ভারতীয় ক্লাব। তিনি জর্জি আবুরজানিয়া। যিনি পূর্বে সৌদি আরবের ফুটবল ক্লাব জেদ্দার হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন বছর একত্রিশের এই মিডফিল্ডার। এবার দলের নয়া সংযোজন এভারটন নাসিমেন্তো। মাসখানেক আগেই জানা গিয়েছিল এই সিজনের কথা মাথায় রেখে বছর তেত্রিশের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দলে টানতে চাইছে এই ক্লাবটি। দীর্ঘদেহী চেহারার পাশাপাশি এশিয়ান ফুটবলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার।
অবশেষে গত বৃহস্পতিবার তার যোগদানের কথা ঘোষণা করে ম্যানেজমেন্ট। তবে শুধুমাত্র ব্রাজিল নয়। দক্ষিণ কোরিয়া সহ সৌদি আরব ও ইন্দোনেশিয়ার একাধিক ফুটবল লিগে খেলেছেন এই ফুটবলার। বলা যায় ব্যাপক অভিজ্ঞতার ভান্ডার নিয়েই এবার আসছেন ভারতে। তাকে নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকবে ফুটবলপ্রেমীদের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
